ভয়ংকর এক ভাইরাসের গল্প

বিনোদন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৩, ১৭:৩৯আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৪:৪৭

ভাইরাস কি শুধু মানুষের শরীরেই সংক্রমণ করে, নাকি মনেও বিস্তার ঘটাতে থাকে গোপনে? যদি তাই হয়, তখন মানুষ কী করে? মানুষ তখন তার সব চিন্তা, বিবেচনা আর শুভবোধকে বিসর্জন দিয়ে দেয়। মিথ্যা আর স্বার্থপরতার ভাইরাস তখন মানুষের সমাজকে নিয়ন্ত্রণ করতে থাকে। এরকমই এক অবস্থায় ‘ভাইরাস’-এর গল্পে বিপন্ন আফজালের সঙ্গে নিরঞ্জনের দেখা হয়ে যায়।

নিরঞ্জন তাকে ইশারা দেয় যে মানুষের কৃতকর্মও একসময় সত্যিকার ভাইরাস হয়ে ফিরে আসে। সেই কৃতকর্মের ভাইরাস থেকে বাঁচতে আফজালকে প্রায়শ্চিত্ত করতে হবে কি?

এই প্রশ্নের উত্তর নিয়েই ১০ আগস্ট রাত ৮টায় কল্পনা আর বাস্তবতা মিশ্রিত ভাইরাসে আক্রান্ত কয়েকজন মানুষের গল্পের সিরিজ ‘ভাইরাস’ মুক্তি পাচ্ছে চরকিতে। সিরিজটি নির্মাণ করেছেন ‘দেবী’, ‘দুই দিনের দুনিয়া’-খ্যাত পরিচালক অনম বিশ্বাস।
 
একটি দৃশ্যে তারিক আনাম খান কোন ভাবনা থেকে এই সিরিজ নির্মাণ করা, এমন প্রশ্নে পরিচালক বলেন, ‘ডিজিটাল সময়ের ভাত খাওয়া মানুষদের জন্য এমন একটা গল্প বলতে চেয়েছি, যেটা তাদের একটু হলেও ভাবায়। পুরো শুটিংয়ের সময় এমন গরম আর রোদ ছিল, ভাগ্য ভালো কেউ পালিয়ে যায় নাই। আর পালিয়ে যায় নাই তার মানে হইলো গল্পটা ছেড়ে যায় নাই, তারা গল্পের ভেতরে ছিল।’

দর্শকদের উদ্দেশে পরিচালক বলেন, ‘আমি চাই আপনারা কনটেন্টটা দেখুন, সমালোচনা করুন। এই সিরিজের পর্বে পর্বে আপনাদের জন্য বিভিন্ন মজা রাখা হইসে, মজা মিস কইরেন না।’

সিরিজটির পোস্টারে এবং ট্রেলারে দেখা গেছে, শ্যামল মাওলা চাদর দিয়ে তার মুখের অর্ধেক ঢেকে রেখেছেন। বাকি অর্ধেকে ভাইরাস আক্রান্ত। এই সিরিজে নিজের চরিত্র নিয়ে শ্যামল বলেন, ‘ভাইরাসে কাজ করার মূলে হলো অনম বিশ্বাস। তার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আর সেই সঙ্গে এখানে আমার চরিত্রটাও একদম ভিন্ন। দর্শক দেখলেই বুঝতে পারবে যে গল্পটা একটু অন্যরকম। যারা ভিন্নতা পছন্দ করেন তাদের ভালো লাগবে আশা করছি।’

পোস্টারে এবং ট্রেলারে দেখা মিলেছে তারিক আনাম খানকেও। চরকির সঙ্গে এটাই তার প্রথম কাজ। নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘ভাইরাস এই সময়ের গল্পের অন্যরকম এক উপস্থাপন। এরকম অ্যানার্জেটিক পরিচালক ও টিমের সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। দর্শকের জন্য কনটেন্টটা উপভোগ্য হবে।’

এই সিরিজে আরও অভিনয় করেছেন শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, ক্রিস্টানো তন্ময়, মারশিয়া শাওন, টুপুরসহ অনেকে। সেই সঙ্গে এই সিরিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একঝাঁক শিক্ষার্থীও অভিনয় করেছেন। আরেকটি দৃশ্যে শরীফ সিরাজ

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প