এ সপ্তাহের ছবি

মুক্তির আলোয় ৭ মার্চের ভাষণ নিয়ে ‘মাইক’

বিনোদন রিপোর্ট
১১ আগস্ট ২০২৩, ০০:০৮আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১২:৩০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। যা গত মে মাসেই পেয়েছে ছাড়পত্র। আর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজ, শুক্রবার (১১ আগস্ট)।

জানা গেছে, প্রায় সবগুলো মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।

তরুণ লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। 

‘মাইক’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও তানভীন সুইটি। এছাড়াও আছেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান প্রমুখ।

‘মাইক’ চলচ্চিত্রের গল্পকার, প্রযোজক ও পরিচালক এফ এম শাহীন বলেন, ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। আমি মনে করি, শিল্পের অন্য যে কোনও মাধ্যম আমাদের চেতনার জগতকে ততটুকু নাড়া দিতে যথেষ্ট নয়, যতটুকু চলচ্চিত্র দিতে পারে। আমার বিশ্বাস, ‘মাইক’ চলচ্চিত্র নতুন প্রজন্মের কাছে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নতুন মাত্রায় পৌঁছে দেবে।’’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প