এক প্রেক্ষাগৃহ দিয়ে সিনেমায় ফেরা সোহেল রানার!

বিনোদন রিপোর্ট
১১ আগস্ট ২০২৩, ২১:২৪আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১৩:১১

ঢালিউড কিংবদন্তি অভিনেতা-নির্মাতা-প্রযোজক মাসুদ পারভেজ তথা সোহেল রানা। তারই উত্তরসূরি ছেলে মাশরুর পারভেজ রাইয়ান। বাবার মতো ছেলেও নির্মাণের পাশাপাশি অভিনয়ে যুক্ত রেখেছেন নিজেকে।

সেই ধারাবাহিকতায় পিতা সোহেল রানা অভিনীত-প্রযোজিত আর পুত্র মাশরুর পারভেজ নির্মিত-অভিনীত সিনেমা ‘গোয়িং হোম’ মুক্তি পেয়েছে দেশের মাত্র একটি প্রেক্ষাগৃহে। 

মাশরুর জানান, আজ (১১ আগস্ট) থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় দর্শকরা দেখতে পারছেন সিনেমাটি। তাও আবার দিনে একটি মাত্র শো!

সম্প্রতি সিনেমাটির একটি প্রিমিয়ার শো হয়। সেখানে ছবিটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমন্ত্রিতরা। কারণ, দীর্ঘ ছয় বছর পর এই সিনেমার মাধ্যমে সোহেল রানা ফিরলেন পর্দায়।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাশরুর পারভেজ রাইয়ান। আন্ডারওয়ার্ল্ড এবং সরকারের মধ্যে হিটম্যান হিসেবে তিনি যে জীবন কাটিয়েছেন তার পরিণতি এবং এটি তার আত্মাকে যে ক্ষতি করেছে তা নিয়েই এগিয়ে যায় এই ছবির গল্প। ছবিতে আরও উঠে আসে অ্যালকোহলের মাধ্যমে ক্ষয়ে যেতে থাকা তারুণ্য, বেস্ট ফ্রেন্ড ও প্রাক্তন প্রেমিকার সঙ্গে সম্পর্কের নানান জটিলতা।

মাশরুর পারভেজ বলেন, ‘সিনেমার গল্পে দর্শক তাদের জীবন কাহিনির সঙ্গে মিল পাবেন। আশা করি সবাই সিনেমাটি উপভোগ করবেন।’

ছবিটির বিশেষ একটি চরিত্রে অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করেছেন সোহেল রানা। এতে আরও অভিনয় করেছেন নুসরাত জাহান জেরি, ফাহিম ফারুকসহ অনেকে।

/এমএম/
সম্পর্কিত
চট্টগ্রামে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
চট্টগ্রামে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
এবার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্স
এবার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্স
ভয় ও রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে
ভয় ও রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে
এই অবেলায়, একদিনে তিন সিনেমা মুক্তি!
এই অবেলায়, একদিনে তিন সিনেমা মুক্তি!
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন