কবিদের কনসার্ট!

বিনোদন রিপোর্ট
২০ আগস্ট ২০২৩, ১৮:৫৪আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৫:২৩

আইডিয়াটা নতুন এবং মজারও। কারণ, কনসার্ট মানে তো শিল্পীদের গান পরিবেশনা। একই আদল, কিন্তু এবার বদল হলো পারফর্মার। গানের বদলে মঞ্চে পরিবেশিত হলো কবিদের কণ্ঠে কবিতা।

গত ১৯ আগস্ট শনিবার ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘কবিতা কনসার্ট’-এর দ্বিতীয় আয়োজন। আয়োজন করেছে আজব প্রকাশ। এই আয়োজনে তিনটি পর্ব ছিল। প্রথম পর্বে ভালোবাসার কবিতা, দ্বিতীয় পর্বে কবিকণ্ঠে কবিতা ও শেষ পর্বে উন্মুক্ত পরিবেশনা।

আজব প্রকাশ থেকে প্রকাশিত কবিতার বইয়ের ৯ জন কবির কবিতা নিয়ে অনুষ্ঠিত হয় এই কবিতা কনসার্ট। কবিরা হলেন তানবীর সাজিব, মাহবুব জামিল পুলক, ফারহান আবিদ, সাকী আহমদ, সুমী নূর, শানারেই দেবী শানু, ফাহিম হাসান, মাহমুদ হোসাইন ও ইথার আখতারুজ্জামান। এছাড়াও কবিতা পড়েন প্রখ্যাত আবৃত্তিশিল্পী শারমিন নাহার লাকী, আশরাফুল হাসান বাবু ও মাহনুর জাবীন।

কবিতা পাঠ করছেন একজন কবি এই আয়োজন প্রসঙ্গে আজব প্রকাশের কর্ণধার এবং সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘সবাই গানের কনসার্ট দেখে অভ্যস্ত আমাদের দেশে। সেখানে কবিতার এই কনসার্ট একটা নতুন চিন্তার ফসল। আসলে আমরা এই আয়োজনের মাধ্যমে নতুন কবিদের কবিতা পৌঁছে দিতে চাই কবিতাপ্রেমীদের মাঝে। প্রথম দুই আয়োজনে দারুণ সাড়া পেয়ে আমরা অনুপ্রাণিত।’

আয়োজক জানান, প্রতি বছরই এমন একাধিক কনসার্ট আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে তাদের।

প্রসঙ্গত, কবিতা কনসার্টের প্রথম আসর হয়েছিলো গত বছর ২৬ আগস্ট শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে। 

কবিতা কনসার্টের একাংশ

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প