‘এমআর-৯’ নিয়ে দ্বিগুণ উচ্ছ্বসিত নিকো ফস্টার

বিনোদন রিপোর্ট
২১ আগস্ট ২০২৩, ১৩:২৫আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৩:৫৫

মুক্তির মোটে চার দিন বাকি। ফলে প্রচারে বিস্তর সময় দিচ্ছেন ‘এমআর-৯’ সিনেমার সদস্যরা। হলিউড থেকে উড়ে এসেছেন নির্মাতা, অভিনয়শিল্পীরা; সঙ্গে দেশের অভিনেতা-অভিনেত্রীরা তো আছেনই। দলেবলে বিভিন্ন আয়োজনে হাজির হয়ে শোনাচ্ছেন ছবিটির পেছনের গল্প, অভিজ্ঞতার বয়ান।

বিখ্যাত ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম বই ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘এমআর-৯’। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবরের পরিচালনায় এর নাম ভূমিকায় আছেন এবিএম সুমন। সঙ্গে আছেন হলিউডের বেশ কয়েকজন অভিনেতা। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন নিকো ফস্টার। যিনি মূলত প্রযোজক হিসেব হলিউডে কাজ করেন। তবে টুকটাক অভিনয়েও তাকে পাওয়া যায়।

প্রযোজক ও অভিনেতা হিসেবে ‘এমআর-৯’র প্রচারণার জন্য ঢাকায় এসেছেন নিকো ফস্টার। রবিবার (২০ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সংশ্লিষ্টদের সঙ্গে তিনিও সাংবাদিকদের মুখোমুখি হন। ছবিটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে নিকো বলেন, ‘এতে আমি সিআইএ এজেন্ট পল টেইলরের চরিত্রে কাজ করেছি, যে মাসুদ রানাকে নিয়োগ দেয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। আমি ভাগ্যবান, এই ছবিতে অভিনয় করতে পেরেছি, সেই সঙ্গে আমি কিন্তু ছবির একজন প্রযোজকও। ফলে আমি যেমন কাজটা দ্বিগুণ উপভোগ করেছি, তেমনি ছবিটা নিয়ে দ্বিগুণ উচ্ছ্বসিত।’

‘এমআর-৯’ সিনেমার দৃশ্য মাসুদ রানা সিরিজ সম্পর্কে জেনে বিস্মিত হন নিকো ফস্টার। তার ভাষ্য, “আমি শুনেছি, এই গল্পের ৫৫০টি (মূলত ৪৭০টি বই) পর্ব আছে। তখন আমার মনে হলো, ‘হ্যারি পটার’র মাত্র ১২টি পর্ব। ৫৫০ সত্যিই অনেক বড় সংখ্যা, যেটা দিয়ে অবশ্যই ফ্র্যাঞ্চাইজি হতে পারে। এজন্য আমি নির্মাতার সঙ্গে কথা বলেছি। প্রথম ছবিটা আমরা কীভাবে শুরু করবো, সেটা নিয়েও আমরা অনেক আলোচনা করেছি। আমরা অবশ্যই জানতাম যে, বই অনুসারে বাংলাদেশি দর্শককে সন্তুষ্ট করতে হবে। আবার একইসঙ্গে হলিউডের সঙ্গে তাল মিলিয়ে ছবিটা বানাতে হবে। এজন্য দুটো দিক মাথায় রেখেই আমাদের ছবিটা বানাতে হয়েছে।”

উল্লেখ্য, এই সিনেমায় আরও অভিনয় করেছেন সাক্ষী প্রধান, শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, টাইগার রবি, মাইকেল জেই হোয়াইট, ম্যাট পাসমোর, ওলেগ প্রাডিউস, কেলি গ্রেসন প্রমুখ। সিনেমার চিত্রনাট্য করেছেন পরিচালক আসিফ আকবর, আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া, আল ব্রাভো ফিল্মস ও চেজিং বাটারফ্লাইস পিকচারস।

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প