দুবাইয়ে সালমানের সঙ্গে লুলিয়া!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০০

সালমান ও লুলিয়া. অনেকদিন ধরেই সালমান খানের নতুন প্রেম নিয়ে ফিসফাস চলছে বলিউড ইন্ডাস্ট্রিতে। তবে এবার হয়তো প্রমাণ মিলতে যাচ্ছে এ সম্পর্কের।

এতদিন ধরে কেবলই কানাঘুষা শোনা যাচ্ছিল, রোমানিয়ান মডেল লুলিয়া ছদ্মবেশে সালমানের বাড়িতে যান, সালমানও লুলিয়াকে কিনে দেন দামি উপহার। কিছুদিন আগে সালমানের জন্মদিনের অনুষ্ঠানে তাদের কিছু ছবিও পাওয়া গিয়েছিল। তবে এবার প্রায় হাতেনাতেই ধরা গিয়েছে এ প্রেমিক যুগলকে।
সম্প্রতি দুবাইয়ের এক বিমানবন্দরে তাদের একসঙ্গে দেখা গিয়েছে। তাদের দেখতে দুবাইয়ের সেই বিমানবন্দরেও ছিল উৎসুক জনতা।
আর এ সময় ক্যামেরাবন্দি করতেও এতটুকু বিলম্ব হয়নি ভক্তদের। তবে ঠিক কোন কাজে সালমান-লুলিয়ার এ ভ্রমণ তা নিশ্চিত হওয়া যায়নি। এ সফরের আগে শোনা গিয়েছিল, একটি চ্যারিটি শোতে অংশ নিতে দুবাই যাবেন সালমান।
সালমান ও লুলিয়া
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/এম/   

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প