অর্ণবের সঙ্গে কে এই হামিদা বানু (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৭ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০০

কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজনের সর্বশেষ গানে অংশ নিয়েছেন শায়ান চৌধুরী অর্ণব ও হামিদা বানু। হাছন রাজার লেখা ‘ধরো দিলারাম’ এবং অর্ণবের ‘আমায় ধরে রাখো’ গান দুটোর ফিউশনে এটি তৈরি হয়েছে। নাম ‘দিলারাম’।

৯ সেপ্টেম্বর গানচিত্রটি উন্মুক্ত হলো অন্তর্জালে। 

গানটির সংগীত প্রযোজনায় ছিলেন অর্ণব। এই গানটিতে মরমী কবি হাছন রাজার একটি গানের মাধ্যমে মানুষের স্বাধীন চেতনার কথা প্রকাশ করা হয়েছে। এই গানটিতে এমন সব মানুষের কথা বলা হয়েছে, যারা জীবনে চলার পথে বড় কোনও বাধার মুখোমুখি হয়েছেন, যাদের মনে হয়েছে এই অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন না। দিলারাম হচ্ছেন সেই ব্যক্তি, চরম দুর্দশার সময়েও যিনি আমাদের সাহায্য করেছেন, বাধা অতিক্রম করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনুপ্রাণিত করেছেন, জানান শায়ান চৌধুরী অর্ণব। কিন্তু তার সহশিল্পী কে এই হামিদা বানু?

শায়ান চৌধুরী অর্ণব হামিদা বানু সিলেটের একজন লোকশিল্পী। দীর্ঘদিন ধরে তিনি হাছন রাজার পরিবারের অংশ হয়ে আছেন। বর্তমানে তিনি হাছন রাজা মিউজিয়ামে কর্মরত। তার সুরেলা ও মন ছুঁয়ে যাওয়া কণ্ঠ গানটিতে নতুন প্রাণ দিয়েছে। সেইসাথে দর্শক-শ্রোতারাও সম্পূর্ণ নতুন কিছু উপভোগ করছেন। তিনি এই প্রথমবার কোক স্টুডিও বাংলার মতো কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে গান করেছেন, জানায় কোক স্টুডিও কর্তৃপক্ষ।

‘আমায় ধরে রাখো’ অংশটির মধ্য দিয়ে গানে চমৎকার ফিউশন ঘটিয়েছেন শায়ান চৌধুরী অর্ণব। গানে গানে সকল প্রতিবন্ধকতা এড়িয়ে খারাপ সময় থেকে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন তিনি।

 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘ভায়োলেন্স‘ সিনেমার বিপক্ষে রাধিকা, নতুন সিদ্ধান্ত নায়িকার
‘ভায়োলেন্স‘ সিনেমার বিপক্ষে রাধিকা, নতুন সিদ্ধান্ত নায়িকার
‘নিজের ক্ষতি হলেও আলাদা হতাম না’, ইমরানকে নিয়ে বিস্ফোরক সাবেক স্ত্রীর
‘নিজের ক্ষতি হলেও আলাদা হতাম না’, ইমরানকে নিয়ে বিস্ফোরক সাবেক স্ত্রীর
তনুশ্রীর বিরুদ্ধে  ‘অপেশাদার’ আচরণের অভিযোগ  
তনুশ্রীর বিরুদ্ধে ‘অপেশাদার’ আচরণের অভিযোগ  
শাড়ি আত্মসাতের মামলা: তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
শাড়ি আত্মসাতের মামলা: তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর