ফের টলিউড সিনেমায় তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩২

টলিউড দিয়ে সিনেমায় অভিষেক হয়েছে ঢাকার অভিনেত্রী তাসনিয়া ফারিণের। গেলো ফেব্রুয়ারিতে মুক্তি পায় ‘আরও এক পৃথিবী’ নামের সেই সিনেমা। অতনু ঘোষ নির্মিত ছবিটি প্রশংসা পেয়েছিল বেশ। বছর না ঘুরতেই ফারিণের ঝুলিতে ফের কলকাতার প্রজেক্ট। এবারের ছবি ‘পাত্রী চাই’। পরিচালনায় বিপ্লব গোস্বামী।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, এই ছবিতে তাসনিয়া ফারিণের সঙ্গে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। এছাড়াও থাকছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশঙ্কর প্রমুখ। দুর্গাপূজার পরই শুরু হবে ছবিটির শুটিং। ‘পাত্রী চাই’ প্রযোজনা করছে প্রমোদ ফিল্মস। এটি মূলত কলকাতাভিত্তিক একটি প্রতিষ্ঠান।

তবে কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে, বলিউড সুপারস্টার আমির খানের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘পাত্রী চাই’। কিন্তু তথ্যটি সঠিক নয়। এই ছবির সঙ্গে আমির খানের কোনও সংশ্লিষ্টতা নেই। মূলত আমিরের প্রতিষ্ঠান থেকে নির্মিত ‘লাপাতা লেডিস’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন বিপ্লব গোস্বামী। এ ছবিটি আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে। তার আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে কিরণ রাও নির্মিত এই ছবি। 

অর্জুন চক্রবর্তী ও নির্মাতা বিপ্লব গোস্বামী

এদিকে ‘পাত্রী চাই’ নিয়ে নির্মাতা বিপ্লব গোস্বামী বলেছেন, ‘পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দম্ভকে নাড়িয়ে দেওয়ার গল্প এটি।’

টলিউডের নতুন সিনেমার খবরটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে সিলমোহর দিয়েছেন তাসনিয়া ফারিণও। তবে প্রসঙ্গটি নিয়ে তার বিস্তর মন্তব্যের জন্য কল করা হলে সাড়া দেননি।

তাসনিয়া ফারিণ প্রসঙ্গত, তাসনিয়া ফারিণকে আগামীতে দেখা যাবে ‘পুনর্মিলনে’ নামের একটি ওয়েব ফিল্মে। যেটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে তার সঙ্গে আছেন সিয়াম আহমেদ, শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু প্রমুখ। শিগগিরই এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।  

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প