ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!

বিনোদন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৫, ১৬:৪০আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১৬:৪৬

শাকিব খান মানেই হিট সিনেমা, বিষয়টি এখন আর সেই ব্র্যাকেটে আটকে নেই। এখন শাকিব খান মানেই এক একজন নায়িকার পুনর্জন্ম হওয়া। সেটি কলকাতার ইধিকা পাল হোক আর ঢাকার সাবিলা নূর; দুই বাংলাতেই প্রমাণিত সত্য।

সেই ধারায় এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন তাসনিয়া ফারিণ। কলকাতা ও ঢাকার সিনেমায় এরমধ্যে নিজেকে দাঁড় করিয়েছেন ওটিটি সফল ফারিণ। যদিও সে অর্থে মূল ধারার সিনেমার মতো ঝলকায়নি ছবিগুলো। মনে হলো, ওটিটি কর্মই ঝুলেছে বিগ-স্ক্রিনে! এমন মন্তব্যের কড়া জবাব মিলবে সম্ভবত এবার। কারণ নায়ক তার শাকিব খান।

গুঞ্জন ছিলো আগেই, তবে ১৫ নভেম্বর তাসনিয়া ফারিণকে দলিলে সই করিয়ে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন ‘প্রিন্স’ নির্মাতা আবু হায়াত মাহমুদ।

এই ঘোষণার সঙ্গে ফারিণ ছোট করে লিখে দিলেন ফেসবুক ক্যাপশনে, ‘রেডি ফর প্রিন্স!’

বুঝতে বাকি নেই, ওটিটি প্রিন্সেস অবশেষে ঢালিউড প্রিন্সের হাত ধরার অপেক্ষায় অস্থির। নির্মাতা আবু হায়াত মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের গল্পে শাকিব খানের নায়িকা কিন্তু দু’জন। তার মধ্যে একজনের নাম আজ আপনাদের জানাতে পারলাম। দ্রুতই অন্যজনের নাম জানাতে পারবো। কারণ, ডিসেম্বরে আমরা শুটিংয়ে যাচ্ছি।’ প্রযোজক শিরিন সুলতানা, অমিতাভ বচ্চন, আবু হায়াত মাহমুদ ও সিনেমাটোগ্রাফার অমিত রায় অনেকেই জানেন, এরমধ্যে গত সপ্তাহে নির্মাতা আবু হায়াত মাহমুদ শুভকামনা নিয়ে এসেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের কাছ থেকে। না, তিনি অভিনয় করছেন না ‘প্রিন্স’-এ। ঘটনাক্রমে বলিউড সিনেমাটোগ্রাফার অমিত রায়ের সুবাদে তাদের দেখা হয় মুম্বাইয়ের এক শুটিং ইউনিটে। বলা ভালো, অমিত রায় ‘প্রিন্স’-এর সিনেমাটোগ্রাফার।

‘প্রিন্স’ মুক্তির লক্ষ্য আসছে ঈদে। কোন ঈদ, সেটি জানানো হবে শুটিং শেষে।

/এমএম/
সম্পর্কিত
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
প্রযোজক পরিচয়ে ফারিণ
প্রযোজক পরিচয়ে ফারিণ
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি