হ্যামিলটন উৎসবে বাংলাদেশের ‘নট আ ফিকশন’

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৬

দক্ষিণ এশিয়ার একমাত্র সিনেমা হিসেবে ১৮তম হ্যামিলটন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের ‘নট আ ফিকশন’। ছবিটি ওয়ান টেক শটে নির্মাণ করেছেন শাহনেওয়াজ খান সিজু। 

সিজু জানান, উৎসবের মূল প্রতিযোগিতায় ৭টি দেশের সিনেমার সাথে ‘বেস্ট ইন্টারন্যাশনাল শর্টস’ বিভাগে লড়ার পাশাপাশি কানাডিয়ান ফিল্ম মার্কেটেও অংশ নেবে তার ছবিটি। উৎসটি কানাডার অন্টারিওতে আগামী ২১ থেকে ২৯ অক্টোবর চলবে।

‘নট আ ফিকশন’-এর সহ-প্রযোজক হিসেবে সিজুর সাথে কাজ করছেন আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি।

উৎসবের ৩য় দিন (২৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ‘নট আ ফিকশন’-এর। যেখানে পরিচালক-প্রযোজকসহ ছবির কলাকুশলীদেরকে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। এই উৎসবেরই আরেকটি মূল আকর্ষণ হচ্ছে কানাডিয়ান ফিল্ম মার্কেট, এই মার্কেটেও অংশ নেবে ‘নট আ ফিকশন’।

উৎসবের পোস্টার ৪ মিনিট ২৫ সেকেন্ড দৈর্ঘ্যের এই সিনেমা ১০০ ডলারেরও কম খরচে নির্মিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পরিচালক জানান, ২০২০ সালের ১৭ জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সহায়তায় শুটিং করেছেন তিনি।

‘নট আ ফিকশন’-এ অভিনয় করেছেন উদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, রুদ্রনীল আহমেদ, ঐশিক সামি আহমেদ, জাওয়াদ সৌধ ও মিথুন। এছাড়া ডাবিং আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান স্মরণ ও সৈয়দ তামুর হাসান।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান