সংসদ সদস্যের সঙ্গে পরিণীতির বিয়ে, দেখুন ছবিতে

বিনোদন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৮আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৫:১১

জমকালো আয়োজন ও কঠোর নিরাপত্তার মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বরের নাম রাঘব চাড্ডা। ৩৩ বছর বয়সী এই তরুণ ভারতের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। রাজনীতি করেন আম আদমি পার্টির হয়ে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিণীতি ও রাঘবের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে ছবি-ভিডিও প্রকাশে কড়া নিষেধাজ্ঞা থাকায় কেউই তা প্রকাশ করেননি। অবশেষে সোমবার (২৫ সেপ্টেম্বর) বিয়ের ছবি উন্মুক্ত করলেন দম্পতি। সেটা দেখে এক মুহূর্তের জন্য সকলেরই মনে হবে, এ যেন রূপকথার বিয়ে।

পরিণীতি-রাঘবের বিয়ে বাদামি রঙের লেহেঙ্গায় সেজেছেন পরিণীতি। গলায় পরেছেন সবুজ পাথরের অপূর্ব নেকলেস। আর রাঘবের পরনে সাদা শেরওয়ানি। বিয়ের মঞ্চ সাজানো হয় সাদা রঙের ফুলে। সব মিলিয়ে নিজেদের স্বপ্নের মতো করেই যেন নতুন জীবনের সূচনা করলেন তারা।

হাস্যোজ্জ্বল রাঘব-পরিণীতি বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে পরিণীতি চোপড়া বললেন, ‘নাস্তার টেবিলে একেবারে প্রথম আলাপের সময় থেকেই আমাদের হৃদয় জানতো (সম্পর্ক-বিয়ের কথা)। এই দিনটির জন্য অনেক অপেক্ষায় ছিলাম। অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হতে পেরে ধন্য। আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারতাম না। আমাদের চিরন্তন যাত্রা শুরু।’

পরিণীতি চোপড়া পরিণীতি-রাঘবের বিয়ের ছবি দেখে আপ্লুত তাদের ভক্ত-অনুসারীরা। মাত্র এক ঘণ্টায় নায়িকার পোস্টে সাড়ে ১২ লাখ রিঅ্যাকশন ছাড়িয়ে গেছে। আর শুভেচ্ছা মন্তব্যের সংখ্যা প্রায় ১২ হাজার।

ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরে ঐতিহ্যবাহী লীলা প্রাসাদে সম্পন্ন হয়েছে পরিণীতি ও রাঘবের বিয়ে। বিয়েতে দুই পরিবারের পাশাপাশি বলিউড ও রাজনীতি অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গত ২৩ সেপ্টেম্বর তাদের হলুদ ও সংগীত অনুষ্ঠান হয়েছিল।

নববধূর কপালে রাঘবের ভালোবাসার চুম্বন দীর্ঘদিন প্রেমের পর গত ১৩ মে বাগদান সেরেছিলেন পরি-রাঘব। এবার বিয়ের মাধ্যমে সম্পর্ককে পূর্ণতা দিলেন তারা।

সূত্র: এনডিটিভি

/কেআই/
সম্পর্কিত
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নিয়ে গেলেন ছাত্রদলের কর্মী
বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নিয়ে গেলেন ছাত্রদলের কর্মী
কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য চেয়ে রিট
কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য চেয়ে রিট
এক নারীকে স্ত্রী দাবি করে থানায় দুই ভাইয়ের মারামারি-তুলকালাম, ভিডিও ভাইরাল
এক নারীকে স্ত্রী দাবি করে থানায় দুই ভাইয়ের মারামারি-তুলকালাম, ভিডিও ভাইরাল
বিনোদন বিভাগের সর্বশেষ
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি