বোনের বিয়েতে দাওয়াত দেয়নি কেন জানতে গিয়ে ছুরিকাঘাতে ভাইকে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ১৯:৪০ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৯:৪০

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে বিরোধের জেরে নাজিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ভগ্নিপতি আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। শুক্রবার নাজিমের ছোট বোন মরিয়ম আক্তারের বিয়ে হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন ও মাসুম মিয়া সম্পর্কে চাচাতো ভাই। তারা একই বাড়িতে বসবাস করেন। গতকাল শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। বোনের বিয়েতে মাসুম মিয়া ও তার পরিবারের সদস্যদের দাওয়াত দেওয়া হয়নি। শনিবার দুপুরে এর কারণ জানতে চান মাসুম। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম ও তার ভাইয়েরা মিলে নাজিম উদ্দিনের ওপর হামলা চালান বলে অভিযোগ স্বজনদের। এতে ঘটনাস্থলে নাজিম উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় নাজিমকে বাঁচাতে তার স্ত্রী ও ভগ্নিপতি মুনসুর মিয়া এগিয়ে এলে তারাও হামলার শিকার হন। পরে গুরুতর অবস্থায় তাদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহতের বোন সাজিয়া বেগম বলেন, ‘মাসুমের নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ভাইয়ের ওপর হামলা করে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমি তাদের বিচার চাই।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘নাজিম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। তার শরীরে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহত অপর দুজনের চিকিৎসা চলছে।’

আহত মুনসুর মিয়া জানান, নাজিম উদ্দিন ও মাসুম মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গাজমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে নাজিম উদ্দিনের বোনের বিয়েতে মাসুম মিয়ার পরিবারকে দাওয়াত দেওয়া হয়নি। বিয়ের দাওয়াত না পাওয়ার ক্ষোভে মাসুম মিয়া ও তার ভাইয়েরা নাজিমকে হত্যা করেছেন।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন বলেন, ‘জায়গাজমি নিয়ে বিরোধ ও বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

 

/এএম/ 
সম্পর্কিত
এক খুনের রহস্য উদ্ঘাটন করতে ২০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ
বন্ধুকে মেরে নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মাথার খুলিসহ ৭৭টি হাড় উদ্ধার
রিসোর্ট তৈরি নিয়ে বিরোধ থেকে যুবদল নেতা হত্যা, রহস্য উদযাঘটন
সর্বশেষ খবর
প্রয়োজন নেই, তবু ‘ছাড়’ দেখলেই কিনতে ইচ্ছে করে কেন?
প্রয়োজন নেই, তবু ‘ছাড়’ দেখলেই কিনতে ইচ্ছে করে কেন?
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে