ওয়েব সিরিজে মাহফুজ-অপি, আড়াই মিনিটে যা দেখা গেলো

বিনোদন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৭

ঢাকাই শোবিজের দুই গুণী অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ ও অপি করিম। প্রথমবারের মতো ওটিটি কনটেন্টে জুটি বাঁধলেন তারা। ‘অদৃশ্য’ নামের সেই ওয়েব সিরিজ নির্মাণ করেছেন ছোট পর্দার পরীক্ষিত নির্মাতা শাফায়েত মনসুর রানা। এটি তারও প্রথম ওয়েব সিরিজ। ফলে প্রজেক্টটির বিশেষত্বের পাল্লা কিছুটা ভারী বটে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে সিরিজটির ট্রেলার। আড়াই মিনিটের সেই ঝলকের পুরোটা জুড়েই বিরাজ করছে রহস্য। আর ফাঁকে ফাঁকে উঁকি দিয়েছে পরিবার, স্ত্রী-সন্তান, কামুক লালসা, রাজনীতি ও ব্যবসায়িক জগতের সাফল্য।

গল্পটি আবর্তিত হয়েছে আনিস আহমেদ নামের এক ব্যক্তিকে ঘিরে। যিনি ব্যবসায়ী হিসেবে চূড়ান্ত সফল। আবার রাজনীতিতেও নাম লেখায়। কিন্তু আচমকা তার জীবন পাল্টে যায়, যখন সে তার নিজেকে আবিষ্কার করে এক পরিত্যক্ত ঘরে, বন্দী অবস্থায়। কে, কেন তাকে এমন বন্দী করেছে, তার হদিস মেলে না। এই সূত্র ধরেই রহস্যের জাল গাঢ় হতে থাকে।

‘অদৃশ্য’ সিরিজের পোস্টারে মাহফুজ-অপি সিরিজে আনিস আহমেদ চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। কাজটি নিয়ে তার অনুভূতি এরকম, ‘দর্শক আমাকে এই সিরিজে সম্পূর্ণ নতুনরূপে আবিষ্কার করবে। এমন চরিত্রে এর আগে আমার অভিনয় করা হয়নি। এই গল্পের জার্নিটা একদম আলাদা, বেঁচে থাকার জন্য বাহ্যিক শক্তির বিরুদ্ধে লড়াইের পাশাপাশি লড়াইটা নিজের মনের বিরুদ্ধেও করতে হয়। আমি বিশ্বাস করি, সিরিজটি দেখে দর্শক অনেক ধরনের বাস্তবতা নিয়ে প্রশ্ন করা শুরু করবে।’

আনিস আহমেদের স্ত্রীর ভূমিকায় আছেন অপি করিম। তিনি বললেন, ‘এই সিরিজে বেশ কয়েকজন প্রতিভাবান অভিনেতা রয়েছেন, যাদের আমি খুব পছন্দ করি। এটা নিঃসন্দেহে সম্মানের বিষয়। সিরিজটিতে কী ঘটতে চলেছে, ট্রেলার তার একটি ঝলক মাত্র। আমি আশা করি দর্শকরা শেষ পর্যন্ত সিরিজটি বেশ ভালোভাবেই উপভোগ করবেন।’

নির্মাতা শাফায়েত মনসুর রানা বলেন, ‘‘আমার প্রথম ওয়েব সিরিজ ‘অদৃশ্য’, এটি পরিচালনার অভিজ্ঞতা সত্যি আনন্দদায়ক। বিশেষ করে অপি আপা ও মাহফুজ ভাইয়ের সহযোগিতা ছাড়া এটা পসিবল ছিল না। তাদের দুজনের চরিত্রের অসাধারণ কম্বিনেশন এবং পারফরম্যান্স সত্যিই অবিস্মরণীয়। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কাজটি দর্শকের দেখানোর জন্য।”

সিরিজের দৃশ্যে পরিত্যক্ত ঘরে বন্দী মাহফুজ ‘অদৃশ্য’ সিরিজে আরও অভিনয় করেছেন তানিয়া আহমেদ, শাহাদাত হোসেন, শম্পা রেজা, সুমন আনোয়ার, আহমেদ রেজা রুবেল, শহীদুজ্জামান সেলিম, নিশাত প্রিয়ম, পার্থ শেখ, গিয়াসউদ্দিন সেলিম প্রমুখ। আলফা-আই প্রযোজিত সিরিজটি আগামী ৫ অক্টোবর মুক্তি পাবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে।

ট্রেলার:

/কেআই/
সম্পর্কিত
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
একসঙ্গে প্রথমবার...
একসঙ্গে প্রথমবার...
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি