ঘরে বসেই দেখা যাবে অপি করিমের সিনেমা

বিনোদন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৫

ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছিল তার প্রথম চলচ্চিত্র। এরপর আর লম্বা সময় বড় পর্দায় দেখা যায়নি তাকে। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি দুই বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার দ্বীতিয় সিনেমা ‘মায়ার জঞ্জাল’। এই সিনেমায় ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে তার জুটি দারুণ প্রশংসিত ও আলোচিত হয়।

এবার ঘরে বসেই দেখা যাবে অপির সেই ‘মায়ার জঞ্জাল’ সিনেমা। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমাটি বুধবার (২২ সেপ্টেম্বর)  রাত ১২টায় চরকিতে মুক্তি পেয়েছে।

‘মায়ার জঞ্জাল’ পরিচালনা পশ্চিমবঙ্গের নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী। সিনেমাটির প্রযোজক বাংলাদেশের জসীম আহমেদ। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে এটি নির্মিত হয়েছে।

‘মায়ার জঞ্জাল’ সিনেমায় অপি ও ঋত্বিক চক্রবর্তী

এই সিনেমায় অপি করিমের চরিত্রের নাম ‘সোমা’। সোমার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তার চরিত্রের নাম ‘চন্দন’। এ ছাড়া আরও অভিনয় করেছেন ঢাকার সোহেল মন্ডল, কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ প্রমুখ।

‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি ২০২৪ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সাতটি পুরস্কার পেয়েছে।

/এনআই/
সম্পর্কিত
একসঙ্গে প্রথমবার...
একসঙ্গে প্রথমবার...
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
সিনেমার টিজারে চঞ্চল-জয়ার সমালোচনা!
সিনেমার টিজারে চঞ্চল-জয়ার সমালোচনা!
সিনেমা ‘উৎসব’: পরিবার ছাড়া দেখা নিষেধ!
সিনেমা ‘উৎসব’: পরিবার ছাড়া দেখা নিষেধ!
বিনোদন বিভাগের সর্বশেষ
শুধু বাবার নাম পেয়েছি, অর্থ-সুযোগ নয়: রীতি তিওয়ারি
শুধু বাবার নাম পেয়েছি, অর্থ-সুযোগ নয়: রীতি তিওয়ারি
নারী প্রযোজক হওয়ায় কী কী সমস্যায় পড়েছিলেন দিয়া মির্জা
নারী প্রযোজক হওয়ায় কী কী সমস্যায় পড়েছিলেন দিয়া মির্জা
এআই এলেও দর্শক ‘বাস্তব জিনিস’ দেখতে চাইবে: টম ক্রুজ
এআই এলেও দর্শক ‘বাস্তব জিনিস’ দেখতে চাইবে: টম ক্রুজ
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
ফিরছেন ‘সিআইডি’র জনপ্রিয় ত্রয়ী, নতুন সিরিজ ‘পাপানাশম’-এ বড় চমক
ফিরছেন ‘সিআইডি’র জনপ্রিয় ত্রয়ী, নতুন সিরিজ ‘পাপানাশম’-এ বড় চমক