বুসানের আগেই ‘বলী’র জোড়া পোস্টার

বিনোদন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৩, ১৯:৪২আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১২:৫৯

একটা নয়, একসঙ্গে দুটি পোস্টার প্রকাশ হয়েছে ‘বলী’ (দ্য রেসলার) সিনেমার। অনেকেই জানেন, ছবিটি এরমধ্যে জায়গা করে নিয়েছে এশিয়ার মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসানের মূল প্রতিযোগিতা বিভাগে। যেখানে হতে যাচ্ছে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। যাতে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন প্রযোজক পিপলু আর খান। যাচ্ছেন অভিনেতা নাসির উদ্দীন খানও। টরন্টো থেকে যোগ দিচ্ছেন পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী ও সহ প্রযোজক সাইফুল আজিম।

মূলত বুসান প্রিমিয়ার উপলক্ষে ছবিটির জোড়া পোস্টার উন্মোচন হয়েছে সবার সামনে। কিন্তু এর রহস্য কী? একসঙ্গে দুটি পোস্টার কেন? পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী বলছিলেন, ‘এটা সাগরপাড়ের গল্প। সাগরের মতোই ছবিটির দুটো রূপ রয়েছে। একটি খুবই শান্ত, অন্যটি রহস্যময়। আরেকটি খুবই নিষ্ঠুর অন্যটি বিধ্বংসী। সিনেমার দুটো পোস্টারে এই দুটো রূপ ধরার চেষ্টা করেছি। দুটো পোস্টারের ডিজাইনও করেছেন দুজন আলাদা মানুষ। তারা হলেন মনিরুল ইসলাম এবং সাবিনা ইয়াসমীন।’

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে প্রতি বছর অনুষ্ঠিত হওয়া এশিয়ার সবচাইতে বড় চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ মূল প্রতিযোগিতা বিভাগে লড়াই করবে বাংলাদেশের সিনেমা ‘বলী’। ইংরেজি নাম ‘দ্য রেসলার’। ২৮তম আসরটি শুরু হবে ৪ অক্টোবর থেকে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এরমধ্যে ৯২ মিনিট দৈর্ঘ্যের ‘বলী’ ছবিটির প্রিমিয়ার হবে ৭, ৮ ও ৯ অক্টোবর বুসানের স্থানীয় তিনটি মাল্টিপ্লেক্সে
 
২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা ‘বলী’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগর পাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। গেল বছরের এপ্রিল-মে মাসে ছবিটির টানা শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। ছবিটির সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও সৈয়দ গাউসুল আলম শাওন।

/এমএম/
সম্পর্কিত
চাঁদ রাতে ৪০০ কোটি রহস্যের জট খুলবে তো?
চাঁদ রাতে ৪০০ কোটি রহস্যের জট খুলবে তো?
অ্যালেন স্বপনের ‘বয়াম পাখি’ জেফার?
অ্যালেন স্বপনের ‘বয়াম পাখি’ জেফার?
আবার আসছে ‘অ্যালেন স্বপন’
আবার আসছে ‘অ্যালেন স্বপন’
বইমেলায় ব্যস্ত পর্দার দুর্ধর্ষ অ্যালেন স্বপন!
বইমেলায় ব্যস্ত পর্দার দুর্ধর্ষ অ্যালেন স্বপন!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প