সুরের সঞ্চালনায় দুই সহোদর

বিনোদন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৩, ০০:১৩আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০০:১৩

দেবলিনা সুর। নামের মতোই যার কণ্ঠ রিনিঝিনি বাজে। গানের শিক্ষক হিসেবেও সুনাম রয়েছে টিভি পর্দায়। মাঝে মাঝে সঞ্চালনাটাও মন্দ করেন না।

নতুন খবর, বৈশাখী টিভির ‘ফোক লাইভ’ অনুষ্ঠানে প্রথম দেখা যাবে তাকে। তবে সেটি শিল্পী হিসেবে নয়, সঞ্চালকের আসনে।

সুর বলেন, ‘গান আমার প্যাশন, উপস্থাপনাটাও উপভোগ করি। এটা মূলত শখের বশেই করা। আমাকে এই জনপ্রিয় গানের অনুষ্ঠানে সুযোগ দেয়ায় বৈশাখী টিভি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা। আশা করি দর্শকরা বিষয়টি ভালোভাবে গ্রহণ করবেন।’

দেবলিনার সঞ্চালনায় প্রথম অতিথি হিসেবে এই অনুষ্ঠানে গান শোনাবেন ইউটিউবের দৌলতে জনপ্রিয় দুই সহোদর দীপ্র বড়ুয়া ও দুর্জয় বড়ুয়া। 

বৈশাখী টেলিভিশন সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে এই অনুষ্ঠান। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটির প্যানেল প্রযোজক হিসেবে থাকছেন মামুন আব্দুল্লাহ ও রবিউল হাসান প্রধান। দেবলিনা সুর

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প