সহিংসতার বিরুদ্ধে সাহসের গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৩, ১৩:৩৮আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৪:০৫

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শুক্রবার (২০ অক্টোবর) থেকে। এ উপলক্ষে প্রকাশ পেলো সাহস মোস্তাফিজের ভিন্নধর্মী গান ‘নিরঞ্জনের গল্প’। আজব রেকর্ডস-এর প্রযোজনা ও পরিবেশনায় এই গানের সংগীতায়োজন করেছেন রফিকুল ইসলাম ফরহাদ। 

নিরঞ্জন কে? প্রশ্ন করতেই সাহস পরিচয় করিয়ে দিলেন। বললেন, ‘নিরঞ্জন একটি কল্পিত চরিত্র। তবে ২০২১ সালের একটি ঘটনার সাথে এই চরিত্রটি মিলে যায়। ওই বছর দুর্গাপূজার সময় ধর্মীয় সহিংসতায় সারাদেশে বেশ কিছু নিন্দনীয় ঘটনা ঘটে, যা বাঙালি জাতীয়তা বোধকে করুণভাবে নাড়া দেয়। ধর্মীয় উগ্রবাদ এবং সহিংসতা অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য কাম্য নয়। এই গানে নিরঞ্জন নামের একটি রূপক চরিত্রের মাধ্যমে বাংলাদেশের শান্তিকামী মানুষের প্রাণের কথা ব্যক্ত করার চেষ্টা করেছি।’

সাহস আরও বলেন, ‘এই গানের মাধ্যমে আমরা বলতে চেয়েছি, বাংলাদেশে আর কোনও নিরঞ্জন যেন ধর্মীয় সহিংসতার স্বীকার হয়ে হারিয়ে না যায়। আমরা চাই, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে এক হয়ে একটা সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণ করতে। নিরঞ্জন আমার, আপনার সবার বন্ধু, ভাই কিংবা বোনের প্রতীকী উপস্থাপন।’

২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সহিংসতা বিরোধী কনসার্টে নিজের লেখা ও সুর করা এই গানটি প্রথম গেয়েছিলেন শিল্পী সাহস। ওই দিনই গানটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়। গানটি লেখা হয়েছিল কনসার্টের ঠিক আগের রাতে, যেমনটি গানের শুরুতে লেখা হয়েছে- ‘কাল রাতে একটি গান লিখতে বসেছিলাম আজকের এই মঞ্চে গাইবো বলে...!’

সাহস মোস্তাফিজ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা মেডিকেল ও শাঁখারী বাজারের বিভিন্ন স্থানে। ভিডিও নির্মাণ করেছেন শিল্পীর বোন মনিফা মোস্তাফিজ মন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনে অধ্যয়নরত মন নিজেও একজন সংগীতশিল্পী। তবে ভিডিও নির্মাণে এই প্রথম। 

গানটি আজব রেকর্ডস এর ইউটিউব ও ফেসবুক চ্যানেল, অ্যাপল মিউজিক, স্পটিফাই, স্বাধীনসহ বেশ ক’টি মিউজিক স্ট্রিমিং অ্যাপ-এ প্রকাশ হয়েছে।

এর আগে বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে সাহসের গাওয়া গান ‘স্বপ্নের বিবর্তন’ বেশ প্রশংসিত হয়। সাহস দীর্ঘদিন ধরে গানের জগতে সুনাম কুড়িয়ে যাচ্ছেন। গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করার ক্ষেত্রেও তার সমান পারদর্শিতা। ভাওয়াইয়া গানে শিশুকাল থেকেই তিনি জনপ্রিয়তা অর্জন করেন। পান বেশ কিছু জাতীয় পুরষ্কার।

নিরঞ্জনের গল্প:

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প