মুজিব: দেশে বেড়েছে হল ও শো, ভারতে শুরু প্রচারণা

বিনোদন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ১৪:০৬আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৭:২০

এতোটা ইতিবাচক সাড়া হয়ত সংশ্লিষ্টরাও প্রত্যাশা করেননি, যেমনটা এখন মিলছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির ঝুলিতে। কেননা এর প্রথম ট্রেলার যখন প্রকাশ্যে এসেছিল, তখন দর্শকের সন্তুষ্টি দূরের কথা, বরং সমালোচনার শিকার হয়েছিল। তবে পুরো সিনেমায় যে নির্মাতা ও অভিনয়শিল্পীরা ছক্কা হাঁকিয়েছেন, তা আপাতত স্পষ্ট। দর্শকদের কেউ হল থেকে বের হচ্ছেন ভেজা চোখে, কেউ আপ্লুত মনে, মুগ্ধতা প্রকাশ করতে করতে। 

গত ১৩ অক্টোবর দেশজুড়ে দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মুজিব’। এরপর থেকেই চলছে এর কেন্দ্রীয় চরিত্রের শিল্পী আরিফিন শুভর বন্দনা। সঙ্গে তাক লাগিয়েছেন বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশা। এছাড়া অন্যান্য চরিত্রের শিল্পীরাও যার যার জায়গায় প্রশংসা পাচ্ছেন।

‘মুজিব’ সিনেমার দৃশ্য দর্শকের বিপুল সাড়ায় দ্বিতীয় সপ্তাহে আরও কিছু হল বাড়ে ‘মুজিব’র। কিন্তু তাতেও টিকিটের সংকুলান হচ্ছে না। দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের প্রায় সবগুলো শাখাতেই হাউজফুল যাচ্ছে ছবিটি। এমতাবস্থায় শো সংখ্যা বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া। তিনি বলেন, ‘টিকিট সংকটের কারণে সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় শো বাড়ানো হয়েছে। এখন থেকে বসুন্ধরা, ধানমন্ডি, মহাখালী, মিরপুর ও চট্টগ্রাম শাখায় প্রতি দিন ৬টি শো প্রদর্শিত হবে। অন্যদিকে বিজয় সরণি শাখায় দুটি এবং রাজশাহী শাখায় একটি শো চলবে।’

এদিকে দেশে যখন ‘মুজিব’ সিনেমার জয়জয়কার চলছে, তখন ভারতেও শুরু হয়েছে প্রচারণা। কেননা আগামী ২৭ অক্টোবর দেশটিতে মুক্তি পাচ্ছে ছবিটি। ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ইতোমধ্যে ‘মুজিব’র পোস্টার লাগানো হয়েছে। সেই স্থিরচিত্র শেয়ার করে পর্দার বঙ্গবন্ধু তথা আরিফিন শুভ জানিয়েছেন, ভারতে হিন্দি ও বাংলা দুটি ভাষায় মুক্তি পাবে ছবিটি।

ভারতের প্রেক্ষাগৃহে ‘মুজিব’র পোস্টার উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এতে আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশার সঙ্গে আরও আছেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

/কেআই/
সম্পর্কিত
আসলেই কি বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্দোলন করেছে জামায়াত?
আসলেই কি বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্দোলন করেছে জামায়াত?
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি
বঙ্গবন্ধুর ম্যুরালের ওপর ‘উপজেলার মানচিত্র’ আঁকলেন ইউএনও
বঙ্গবন্ধুর ম্যুরালের ওপর ‘উপজেলার মানচিত্র’ আঁকলেন ইউএনও
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন