বলিউডে শাকিব খান: নায়িকার পাশে বসে যা বললেন

বিনোদন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৩, ১২:২৪আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৭:৪১

সব কিছু ঠিক থাকলে এই ছবির মাধ্যমে শাকিব খানের বলিউড অভিষেক হতে চলেছে। কারণ, বাংলাদেশের পাশাপাশি এটি প্রযোজনা করছে মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠান। ছবির নাম ‘দরদ’। শুধু প্রযোজক না, ছবির নায়িকাও থাকছেন বলিউড থেকে। তিনি ‘জান্নাত’ খ্যাত সোনাল চৌহান।  

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘দরদ’ ছবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ আয়োজনে প্রথমবার একসঙ্গে দেখা দিয়েছেন শাকিব খান ও সোনাল চৌহান। পাশাপাশি বসে থাকা ছবিটি নিয়ে কথা বলেছেন, দুই দেশের মধ্যকার সিনে-সম্পর্ক নিয়েও আলাপ করেছেন।

শুরুটা করলেন সোনাল, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চিত্রনাট্য; এই ছবির চিত্রনাট্য সত্যিই চমৎকার। আমি যতবার এটা পড়েছি, তত মুগ্ধ হয়েছি। আমি বিভিন্ন ভাষায় সিনেমা করেছি। সেই সূত্রে বরাবরই বলি, সিনেমার কোনও নির্দিষ্ট ভাষা হয় না। এটা কেবল নির্মাতার গল্প বলার একটি মাধ্যম। আর আমরা অভিনেতা-অভিনেত্রীও সেই মাধ্যমের অংশ।’

বলিউডে প্রথম প্রেস কনফারেন্স। তাই হয়তো কিছুটা নার্ভাস ছিলেন শাকিব খান। জড়তা কাটাতে কাটাতে বললেন, ‘আসলে আমি বুঝতে পারছি না, কী বলা উচিত, কী উচিত না। তবে একটি বিষয় বলতে চাই, এটা একটি ইউনিক ছবি হবে। এর গল্পটা খুব সুন্দর। আমরা আশা করছি মানুষ ছবিটা পছন্দ করবে। আর এটা আমার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। সুতরাং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাবো আশা করি।’

প্রেস কনফারেন্সে শাকিব-সোনাল ও নির্মাতা-প্রযোজকরা শাকিবের কথার রেশ ধরেই সোনাল চৌহান বলেন, ‘একটা দারুণ ব্যাপার যে এটা ভারত-বাংলাদেশের একটা যৌথ সিনেমা। আমরা ভারতীয়রা তো সবসময় মনে করি, বাংলাদেশ আমাদের দেশেরই একটা অংশ। আশা করছি এটা সুন্দর একটা অভিজ্ঞতা হবে।’

জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকেই ‘দরদ’র ক্যামেরা ওপেন হচ্ছে। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। এতে টলিউডের পায়েল সরকার, বাংলাদেশের মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী ও বলিউডের রাজেশ শর্মাসহ অনেকে অভিনয় করবেন। ছবিটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে। ছবির লোগো পোস্টার

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প