‘ডাঙ্কি’ ড্রপ: স্বপ্নের পেছনে ছোটা মানুষের গল্প

বিনোদন ডেস্ক
০২ নভেম্বর ২০২৩, ১৭:৪৩আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৭:৪৩

এটুকু আগে থেকেই আঁচ করা যাচ্ছিল যে, এবার আর অ্যাকশন অবতারে আসছেন না শাহরুখ খান। কেননা যিনি ছবিটি বানিয়েছেন, সেই রাজকুমার হিরানির নির্মাণের মূল শক্তিই হলো গল্প। যে গল্পের পরতে পরতে থাকে হাসি-আনন্দ আর হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগ। ‘ডাঙ্কি’ সিনেমার ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটছে না।

বৃহস্পতিবার (২ নভেম্বর) শাহরুখের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম ঝলক। যেটাকে টিজার বলে সবাই চিনলেও সংশ্লিষ্টরা নাম দিয়েছেন ‘ড্রপ ১’। ১ মিনিট ৪৮ সেকেন্ডের এই ঝলকে ছবির টুকরো কিছু দৃশ্যের সমন্বয় করা হয়েছে। যেখান থেকে ছবির প্রেক্ষাপট সম্পর্কে ধারণা পাওয়া যায়।

সিনেমার মূল ৫ চরিত্র উন্নত জীবনের আশায় কিংবা পরিবারের সুখের জন্য অবৈধভাবে যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর চেষ্টা করেন অনেকে। এই জার্নিতে প্রতি বছর বহু মানুষের মৃত্যু হয়, কেউবা অবর্ণনীয় নির্যাতনের শিকার হন। আর কিছু মানুষ পা রাখতে পারেন স্বপ্নের দেশে। সংক্ষেপে এরকম একটি বিষয় নিয়েই এগিয়েছে ‘ডাঙ্কি’র গল্প।

টিজার শেয়ার দিয়ে শাহরুখ খান বলেছেন, ‘স্বপ্ন ও প্রত্যাশা পূরণের চেষ্টায় থাকা কিছু সাধারণ মানুষের গল্প এটা। বন্ধুত্ব, ভালোবাসা ও বাড়ি নামের একটি সম্পর্কে জুড়ে থাকা। হৃদয়স্পর্শী নির্মাতার একটি হৃদয়স্পর্শী গল্প। এই জার্নির অংশ হতে পারা আমার জন্য সম্মানের এবং আমি আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন।’

হিরানি ও শাহরুখ এই অভিবাসনের জার্নিতে শাহরুখের সঙ্গে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোচার ও অনিল গ্রোভার। তারা পাঁচজন ভারত থেকে বিভিন্ন দেশ ঘুরে লন্ডনে যাওয়ার চেষ্টা করে। এছাড়াও ছবিতে আছেন বোমান ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহসহ আরও অনেকে।

প্রায় ২০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘ডাঙ্কি’। এটি প্রযোজনা করেছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। বড়দিন উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। 

টিজার:

/কেআই/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প