চলতি মাসেই ‘সবার বিয়ে’!

বিনোদন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৩, ১৭:১৮আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ২২:৪১

আবিরের বন্ধু করিম ওরফে ক্র্যাম, পছন্দ করে চাঁদনী নামের এক মেয়েকে। কিন্তু চাঁদনীকে তার বাবা-মা বিয়ে দিতে চায় অন্য পাত্রের সঙ্গে। তাই আবিরের বুদ্ধিতে প্রেমিকাকে ভাগিয়ে আনে ক্র্যাম। 

এরপর আরেক বন্ধু দ্বীপের বাবার রিসোর্টে গিয়ে ওঠে সবাই। কিন্তু বিপত্তি হয় অন্য জায়গায়; চাঁদনীর সঙ্গে তার বান্ধবী সানজানাও চলে আসে। তার সঙ্গে আবার আবিরের তর্ক লাগে। এ ঘটনায় নিজের বিয়ে নিয়ে চিন্তায় পড়ে যায় করিম তথা ক্র্যাম। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে।
 
এরকম বিয়ে বিষয়ক জটিল একটি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘সবার বিয়ে’। এটি নির্মাণ করেছেন রুবেল হাসান। রোম্যান্টিক-কমেডি ধাঁচের এই নাটকে জুটিবেঁধে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শায়লা সাবি।
 
মাঝে বেশ কিছু দিন বিরতিতে ছিলেন শায়লা সাবি। সেটা কাটিয়েই ফিরলেন কাজে। আর হাস্যরসে ভরা গল্পে কাজটি করে তিনি উচ্ছ্বসিত। 

নির্মাতা রুবেল হাসান বললেন, ‘গল্পটা বন্ধুত্ব ও ভালোবাসার। এর সঙ্গে আছে হাস্যরস। আমার বিশ্বাস, দর্শক উপভোগ করবেন।’

ইরফান সাজ্জাদ ও শায়লা সাবি ‘সবার বিয়ে’ নাটকে আরও অভিনয় করেছেন শাহবাজ সানি, জান্নাতুল ফেরদৌস কাজল, ইশরাক, সমু চৌধুরী, মিলি বাশার, আমিন আজাদ, শেলী আহসান, আনিস বাপ্পী, অনুভব মাহবুব, শওকত শোভন প্রমুখ। 

ক্লাব ইলেভেন-এর ইউটিউব চ্যানেলে চলতি মাসেই নাটকটি উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প