দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার বসছেন ‘আলোচক’ এর কেদারায় (চেয়ার)। কলকাতার সংস্কৃতির প্রাণকেন্দ্র নন্দন-৩ মঞ্চে ‘চলচ্চিত্রে নারী’ বিষয়ক বড় পরিসরের একটি সেমিনারে তিনি তুলে ধরবেন চলচ্চিত্রে নারীদের অবদান এবং অবস্থান বিষয়ক নিজস্ব ভাবনা। জানাবেন, নিজের দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতার কথাও।
জয়া জানান, আসছে ৮ মার্চ নারী দিবস উপলক্ষ্যে ‘চলচ্চিত্রে না: বিবিধ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে আলোচক হিসেবে অন্য অনেকের সঙ্গে থাকছেন তিনিও। এটি ৮ মার্চ কলকাতার নন্দনে বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উক্ত সেমিনারে জয়া আহসান ছাড়াও আলোচক হিসেবে অংশ নিবেন কলকাতার নির্মাতা ও প্রযোজক রেশমি মিত্র, পরিচালক সোহিনী দাশগুপ্ত এবং সাংবাদিক প্রিয়াঙ্কা দাশগুপ্ত। এ আলোচনায় মডারেটর হিসেবে থাকবেন সিনে বিশেষজ্ঞ ও ‘ফিল্মবাফ’-এর সম্পাদক রিতা দত্ত।
প্রসঙ্গত, জয়া আহসান সম্প্রতি কলকাতার নির্মাতা অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।
/এস/এমএম/



