বুধবার সন্ধ্যায় ‘কালরাত্রি’

বিনোদন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৩, ১৭:৪৪আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৭:৪৪

একাত্তরের রক্তাক্ত ২৫ মার্চ রাতের ভয়াল ঘটনাকে কেন্দ্র করে লামিসা শিরীন হোসাইনের গল্প ‘লোন সার্ভাইভার’ অবলম্বনে পদাতিক নাট্য সংসদের ৩৮ তম প্রযোজনা ‘কালরাত্রি’। ড. তানভীর আহমেদ সিডনী নাট্যরূপে এটি নির্দেশনা দিয়েছেন ওয়াহিদুল ইসলাম এবং নির্দেশনা উপদেষ্টা সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো।

আগামী ৮ নভেম্বর বুধবার, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নাটকটি মঞ্চায়িত হবে। এমনটাই জানান দলটির প্রচার ও গণ-যোগাযোগ সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল।

নাটকটি প্রসঙ্গে নির্দেশক ওয়াহিদুল ইসলাম বলেন, ‘স্বাধীনতার সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। জগন্নাথ হল ও তার আশেপাশের এলাকায় ২৫ মার্চ কালরাত্রিতে যে গণহত্যা হয়েছিল তারই ভয়াল চিত্র উঠে এসেছে আমাদের এই নাটকে। যেখানে একজন শিক্ষক, তার ছাত্রদের উদ্বুদ্ধ করেছেন  লড়াইয়ে নামতে। সেই রাতে বেঁচে থাকা একজন মুক্তিযোদ্ধা ছাত্র এবং  তাদের পথপ্রদর্শক সেই শিক্ষকের চোখে যে বাংলাদেশ বেঁচেছিল তারই মঞ্চসৃজন এটি।’

কালরাত্রি ‘কালরাত্রি’তে অভিনয় করছেন শাখাওয়াত শিমুল, সৃজা, মসিউর রহমান, পাপিয়া, ইমরান খান, ইকরামুল ইসলাম, জিনিয়া আজাদ, সালমান শুভ, এস এম লিমন, ওয়াহিদ জিতু, ফরহাদ সুমন, শরিফুল ইসলাম, পলাশ,  রাবেয়া, জেনি, কান্তা, জীবন প্রমুখ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প