নির্বাচনি মাঠে ব্যস্ত বাবু-সালমা!

বিনোদন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৩, ১৭:৪৪আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২০:২৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই মাঠে ব্যস্ত সময় পার করছেন সময়ের দুই জনপ্রিয় তারকা ফজলুর রহমান বাবু ও মৌসুমী আক্তার সালমা! তারা সরাসরি নির্বাচন না করলেও ভোটারদের কানে বিশেষ বার্তা পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন। এমনটাই জানালেন সালমা।

এই কণ্ঠশিল্পী জানান, নির্বাচনি প্রচারণার জন্য একটি বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন তারা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে সেটির শুটিং চলছে।

শুটিংয়ে সালমা সালমা বাংলা ট্রিবিউনকে বললেন, ‘সকাল থেকে আমরা শুটিংয়ে ব্যস্ত। এটি মূলত একটি নির্বাচনি প্রজেক্ট। আবার জনসচেতনতার গানও বলতে পারেন। আমি আর বাবু ভাই তো আছিই। সঙ্গে আছেন আমাদের যন্ত্রীদলও। কাজটি অনেকটা পালাগানের আদলে হচ্ছে।’

মুখে না বললেও জানা গেছে, এই গানচিত্রের মাধ্যমে দেশের মানুষের কাছে বর্তমান সরকারের সফলতার বার্তা পৌঁছে দেবেন ফজলুর রহমান বাবু ও মৌসুমী আক্তার সালমা। যা প্রচার হবে দেশের প্রায় সব ভিজ্যুয়াল মাধ্যমে। শুটিংয়ে সালমা-বাবু ও যন্ত্রীদল

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়ার কাজান উৎসবে বাংলাদেশের ‘মাস্তুল’
রাশিয়ার কাজান উৎসবে বাংলাদেশের ‘মাস্তুল’
‘আলো আসবেই’ কাণ্ড: ‘গ্রুপে আমি কখনও প্রবেশ করিনি’
‘আলো আসবেই’ কাণ্ড: ‘গ্রুপে আমি কখনও প্রবেশ করিনি’
এসেছে অভিনেতা বাবুর নতুন গান
এসেছে অভিনেতা বাবুর নতুন গান
‘বদরুল তুমি ভালো হয়ে যাও’
‘বদরুল তুমি ভালো হয়ে যাও’
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর