টিভি থেকে সরে দাঁড়ালেন কপিল!

বিনোদন ডেস্ক
১৪ নভেম্বর ২০২৩, ২০:০২আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২০:০২

বোকাবাক্সে অনেক হলো কপিল শর্মার ‘বাঁদরামো’। মাঝে লম্বা বিরতি আর নানান বিতর্ক। তবে এবার বুঝি দম নিয়ে ফেরার পালা এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের। যদিও সেটি আর টিভিতে নয়, কপিল ফিরছেন ওটিটি প্ল্যাটফর্ম-এ।

একেবারে নতুন রূপে, নতুন লুকে পুরনো পরিবারকে নিয়ে হাজির হচ্ছেন কপিল শর্মা। আর তাকে দেখে আর খবরটি জেনে রীতিমতো উৎসাহিত ভক্তরা। জানা গেছে, টিভি শাসন করে এবার কপিল গাঁটছড়া বেঁধেছেন নেটফ্লিক্সের সঙ্গে। তার সঙ্গে দেখা যাচ্ছে কৃষ্ণা-কিকু-অর্চনাদের।

সনি টিভিতে ‘দ্যা কপিল শর্মা’ শো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, যার কারণে দর্শকরাও নতুন সিজনের জন্য অপেক্ষা করছিলেন। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়েছেন কপিল শর্মা। ঘোষণা দিয়েছেন নতুন শোয়ের। তার এবারের শো খানিক আলাদা ধরনের হবে, ইতিমধ্যে কপিল যার ইঙ্গিত দিয়েছেন প্রোমোর মাধ্যমে।

নতুন কমেডি শোয়ের কথা ঘোষণা করে ইনস্টাগ্রামে প্রোমো শেয়ার করেছেন কপিল শর্মা। যেখানে শোয়ের পুরানো তারকা কাস্টকে কপিল শর্মার সঙ্গে দেখা গিয়েছে। এই প্রোমোতে, কপিল শর্মার সঙ্গে একজন সেক্রেটারি দেখা যাচ্ছে, যাকে তিনি বাড়ি থেকে পুরানো জিনিসপত্র বের করতে বলেছেন। ফ্রিজ খুলতেই ভেতরে মিষ্টি খেতে দেখা যায় অর্চনা পুরাণ সিংকে। এর পরে, প্রোমোতে কিকু শারদা একটি বাক্স থেকে বেরিয়ে আসেন। কৃষ্ণা অভিষেককেও প্রোমোতে দেখা গিয়েছে, তার হাতে কমলালেবু। কপিল শর্মাকে প্রোমোতে বলতে দেখা যায়, ‘এবার কিছুই পুরনো হবে না’। 

অর্থাৎ শোতে অনেক নতুন জিনিস যোগ হবে।

জানা গেছে, এই কমেডি শোটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসছে। নেটিজেনের কাছ থেকে পজিটিভ প্রতিক্রিয়া আসছে প্রোমো থেকে। বেশ কিছু নেটিজেনের মন্তব্য, ‘ওটিটিতে আসার পর শোটি ১৮ প্লাস হয়ে যাবে!’ কারও মন্তব্য, ‘আমরা সুনীল গ্রোভারকে আশা করেছিলাম, কারণ তিনিও পরিবারের মধ্যে পড়ে, তাই না?’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

এদিকে এই আয়োজন প্রসঙ্গে নেটফ্লিক্স ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট (কনটেন্ট) মনিকা শেরগিল বলেন, ‘কপিলের সঙ্গে গাঁটছড়া বেঁধে আমরা গর্বিত। তিনি এবং তার সঙ্গীরা থাকছেন নেটফ্লিক্সের একেবারে নতুন একটি কমেডি শোয়ে। গোটা দেশকে হাসাতে থাকবেন কপিল। পাশাপাশি বিশ্বজুড়ে তার একাধিক ভক্তদেরও তিনি হাসাতে পারবেন এই শোয়ের মাধ্যমে।’

২০১৬ সালে প্রথম সনি টিভিতে টেলিকাস্ট হয়েছিল ‘দ্য কপিল শর্মা শো’। শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান, অক্ষয় কুমারের মতো বড় বড় সেলেব্রিটিরা এই শোয়ে অংশ নিয়েছেন এবং তাদের ছবির প্রচারণার অন্যতম টুল হিসেবে ব্যবহার করেছেন এই শো।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান