ফারুকীর নতুন ছবি ‘ডুব’

তিশার বিপরীতে ইরফান খান!

মাহমুদ মানজুর
০১ মার্চ ২০১৬, ০০:১৮আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৯:১১

ফারুকী, তিশা ও ইরফান সোমবার রাতে হঠাৎ করেই বোমা ফাটালেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। জানালেন তার নতুন ছবি ‘ডুব’-এ অভিনয় করছেন বলিউড জয় করে হলিউডেও প্রশংসিত অভিনেতা ইরফান খান। শুধু কি অভিনয়? ছবিটির সহ-প্রযোজক হিসেবেও থাকছেন এ আন্তর্জাতিক মাপের অভিনেতা।
বিষয়টি সোমবার রাত ১১টার দিকে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘‘ছবিটির বাংলা নাম ‘ডুব’। আর ইংরেজিতে ডাকবো ‘নো বেড অব রোজেস’ নামে। ছবিটির কাজ অনেকদিন ধরেই এগুচ্ছি। গোপনে ছবির প্রস্তুতি নেওয়া যে কত কঠিন, সেটা গত কয় মাসে আমি হাড়ে-হাড়ে টের পেয়েছি। অবশেষে আমি সোমবার মোটামুটি প্রেস এমবার্গো থেকে মুক্ত হলাম। এখন থেকে ছবিটি নিয়ে মন খুলে কথা বলতে পারবো।’
তিনি বলেন, ‘ইরফান খান আমার প্রিয় অভিনেতাদের একজন। তার প্রতি কৃতজ্ঞতা আমাকে বিশ্বাস করার জন্য, ভালোবাসার জন্য।’ মোস্তফা সরয়ার ফারুকী জানান, এ ছবিতে ইরফান খানের সঙ্গে লিড রোলে থাকবেন নুসরাত ইমরোজ তিশা। আরও অভিনয় করবেন, ভারতের পার্ণো মিত্র, বাংলাদেশের, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী প্রমুখ।
ইরফান খানের সহ-প্রযোজনা ছাড়াও ‘ডুব’ প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজ। জানা গেছে, মার্চের মাঝামাঝি সময় থেকে ছবিটির শ্যুটিং শুরু করবেন মোস্তফা সরয়ার ফারুকী।

নুসরাত ইমরোজ তিশা। ছবি: সাজ্জাদ হোসেন। /এমএম/এমএনএইচ/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প