নাটকে ফের কৃপণতার গল্প

বিনোদন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৩, ১৭:০১আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৭:০১

ঢাকার নাটকের গল্পে বহুবার, বহু ঢঙে কৃপণতা উঠে এসেছে। এমনকি অন্যতম দর্শকনন্দিত নাটকের মধ্যেও রয়েছে এই ধাঁচের একটি কনটেন্ট; যেটার নাম ‘হাড়কিপটে’। আরও একবার কৃপণ ব্যক্তির গল্প ধারণ করা হয়েছে নাটকের জন্য। যেটার নাম ‘কিপ্টুস’।

এটি রচনা করেছেন শামীম শিকদার। পরিচালনায় মাসুদ রানা অনিক। এই নাটকে কৃপণ ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছেন রাশেদ সীমান্ত। এটি তার অভিনীত ৫০তম নাটক। তার বিপরীতে রয়েছেন অহনা।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে আবু কালাম নামের এক ব্যক্তিকে ঘিরে। সে এতটাই কৃপণ যে, এক টুকরো ইলিশ মাছ ভাজা প্রতিবেলা সামনে নিয়ে শুধু পানি দিয়ে ভাত খায় এবং মনে মনে ভাবে, সে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে। তার এই অতি কৃপণতায় খুবই বিরক্ত তার স্ত্রী পলি এবং একমাত্র শিশু কন্যা মুন্নী। গ্রামের লোকজন পলিকে নানান ধরনের কথা শোনায় তার কৃপণ স্বামীর জন্য। শ্বশুরবাড়িতে পর্যন্ত খালি হাতে চলে যায় আবু কালাম। বারবার বলেও স্বামীর এই স্বভাব বদলাতে না পেরে তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পলি। কিন্তু শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ হয় কিনা, তা জানা যাবে নাটকটি দেখার মাধ্যমে।

এতে মাসুম বাসার, রেশমীসহ আরও অনেকে অভিনয় করেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ১০টায় বৈশাখী টিভিতে প্রচার হবে নাটকটি। পর দিন বিকাল তিনটায় সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।

/কেআই/
সম্পর্কিত
মেধা পাচার রোধে তাদের দীর্ঘ ধারাবাহিক
মেধা পাচার রোধে তাদের দীর্ঘ ধারাবাহিক
হিল্লা বিয়ে নিয়ে নাটক
হিল্লা বিয়ে নিয়ে নাটক
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর