প্রেম প্রসঙ্গে সুস্মিতা: ভালো মানুষ পাওয়াই মুশকিল

বিনোদন ডেস্ক
২৩ নভেম্বর ২০২৩, ১৩:২৭আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৬:২৬

সিনেমায় অভিষেক হয়েছে সবে আড়াই বছর। এর মধ্যেই টলিউডে পোক্ত অবস্থান করে নিয়েছেন তিনি। প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব এবং জিতের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করে ফেলেছেন। ফলে তাকে ঘিরে টালিগঞ্জে চর্চাও হচ্ছে বেশ। তিনি সুস্মিতা চ্যাটার্জি।

স্বল্প সময়ের ক্যারিয়ারে পর পর দুটো ছবিতে জিতের সঙ্গে কাজ করলেন তিনি। যার মধ্যে দ্বিতীয় ছবিটি শুক্রবার (২৪ নভেম্বর) মুক্তি পাচ্ছে। ‘মানুষ’ নামের এই ছবি আবার পরিচালনা করেছেন ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দার।

পর পর বড় তারকাদের সঙ্গে কাজ প্রসঙ্গে জানতে চাইলে আনন্দবাজারকে সুস্মিতা বলেন, ‘নিজেকে ভাগ্যবান মনে হয়। কিন্তু এটাও জানি যে এর পেছনে আমার কতটা লড়াই রয়েছে। পাশাপাশি পরিশ্রম এবং ভাগ্যেরও প্রয়োজন। তিন বছর পর আজ নিজের ব্যক্তিত্বের মধ্যেও একটা বিশাল পরিবর্তন দেখতে পাচ্ছি। শুধু মনে হয়, এই সুযোগগুলো যেন ধরে রাখতে পারি।’

‘মানুষ’-এ সুস্মিতা চ্যাটার্জি ও জিৎ তারকা হিসেবে সুস্মিতার প্রেম নিয়ে গুঞ্জন-চর্চা রয়েছে। তবে তার সাফ জবাব, ‘এই মুহূর্তে আমি সম্পর্কে নেই। সেই পাট চুকিয়ে দিয়েছি। এখন ক্যারিয়ারে মন দিতে চাই। কোনও সম্পর্কে জড়াতে চাই না। আগে সম্পর্কে ছিলাম। কিন্তু এখন কাজে মন দিতে চাই।’

যদিও আপাতত প্রেমের ইচ্ছে নেই, তবু সুস্মিতা জানালেন তিনি কেমন প্রেমিক চান। তার ভাষ্য, ‘একটা মানুষের কাছে আমি খুব সাধারণ কিছু জিনিস চাই। একটু আমাকে বুঝবে, যত্ন নেবে আর ভালোবাসবে। কিন্তু ভালো মানুষ পাওয়াই মুশকিল। কারণ, অতীতেও সম্পর্কে আমাকে ঠকানো হয়েছে।’

প্রসঙ্গত, ‘মানুষ’ ছবিতে জিৎ-সুস্মিতা ছাড়াও আছেন ঢাকার বিদ্যা সিনহা মিম, কলকাতার জীতু কমল প্রমুখ। ছবিটি বাংলার পাশাপাশি ভারতে হিন্দি ভাষায়ও মুক্তি পাবে বলে জানা গেছে। সুস্মিতা চ্যাটার্জি

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প