আশা তো বিপুল ভোটে জয়ী হওয়া: ফেরদৌস

বিনোদন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৩, ২০:৩৮আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ২২:৩৭

দেশের অনেক তারকাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এরমধ্যে একমাত্র দলীয় মনোনয়ন পেয়েছেন নায়ক ফেরদৌস।

রবিবার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় নৌকার নতুন মাঝি হিসেবে ঢাকা-১০ আসনের জন্য দলীয় সম্মতি পেয়েছেন ফেরদৌস। সে হিসাবে এবারের নির্বাচনে একমাত্র নতুন তারকা হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করতে যাচ্ছেন তিনি।

এমন খবরে দেশের সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে স্বস্তির বাতাস। সোশ্যাল হ্যান্ডেলে বইছে ফেরদৌসকে নিয়ে উচ্ছ্বাসের বার্তা। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বঙ্গবন্ধু এভিনিউয়ে মুহুর্মুহু স্লোগানের মাঝে ফেরদৌস বলেন, ‘এটা তো ভীষণ আনন্দের, ভালোলাগার। যা ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না। প্রথমে কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহতালার প্রতি। এরপরই কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। যিনি আমাকে এই মহান দায়িত্ব পালন করার জন্য মনোনীত করেছেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো এই দায়িত্ব পালন করার।’

ভোটের মাঠে যেকোনও প্রার্থী বিশ্বাস করে তিনি জয়ী হবেন। তবে এমন প্রশ্নে নায়কের প্রত্যাশা আরও গভীরে। তিনি বলেন, ‘শুধু জয় নয়, আশা তো বিপুল ভোটে জয়ী হওয়া। বাকিটা সবার সহযোগিতা আর উপরওয়ালার ইচ্ছা।’

এদিকে বরাবরের মতো এবারও দলীয় মনোনয়নে নিজেদের অবস্থানে অটুট আছেন নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর এবং ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। এর মধ্যে নীলফামারী-২ আসন থেকে নূর আর মমতাজ পেয়েছেন মানিকগঞ্জ-২ থেকে নির্বাচন করার দলীয় টিকিট।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প