গুঞ্জন সত্যি, অনুপমের প্রাক্তনকেই বিয়ে করছেন পরমব্রত!

বিনোদন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩, ১২:২৩আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৮:৫৩

ছয় বছরের সংসার জীবন ছিল কলকাতার নন্দিত সংগীতশিল্পী অনুপম রায় ও স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর। সেই সংসারে ভাঙনের ঝড় আসে ২০২১ সালে। দুজনেই সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়ে বিচ্ছেদের ঘোষণা দেন।

তখনই গুঞ্জন ওঠে, পিয়ার সঙ্গে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রেম রয়েছে। কেউ কেউ এমনটাও বলেন, সেই প্রেমের কারণেই অনুপমের সঙ্গে পিয়ার সংসার ভেঙেছে। তবে তখন পিয়া-পরম দুজনেই সাফ জানিয়েছেন, তারা কেবলই বন্ধু।

কিন্তু দুই বছর পর সেই গুঞ্জনই সত্যি হলো। তাও একধাপ এগিয়ে। প্রেমের স্বীকারোক্তি নয়, সোজা মালাবদল করছেন পিয়া ও পরমব্রত। আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তারা বিয়ে করছেন। খুব ছোট পরিসরে, ঘনিষ্ঠজনদের নিয়েই শুভকাজটি সারতে চলেছেন তারা। ফলে টলিপাড়ার তেমন কাউকে নিমন্ত্রণ করা হয়নি।

অনুপম, পিয়া ও পরম; তিনজনই বন্ধু ছিলেন পরমব্রত ও পিয়া চক্রবর্তী যে প্রেম করছিলেন, সেটা নিয়ে কানাঘুষা চলমানই ছিল। তারা অবশ্য নিশ্চুপ ছিলেন। একে-অপরের বাড়িতে যাতায়াত ছিল। কিছু দিন আগে শুটিংয়ে লন্ডনে গিয়েছিলেন পরমব্রত, সেখানেও নাকি হাজির হন পিয়া। শুধু তাই নয়, সম্প্রতি পিয়া ও তার মায়ের সঙ্গে পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় বসে আলাপ করেন অভিনেতা। সেখান থেকেই তাদের বিয়ে সংক্রান্ত গুঞ্জনের সূচনা হয়।

ঘনিষ্ঠ সূত্রে যদিও খবর পাকা, তবু পরমব্রত ও পিয়া চক্রবর্তীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় টলিপাড়া ও নেটিজেনরা।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নিয়ে গেলেন ছাত্রদলের কর্মী
বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নিয়ে গেলেন ছাত্রদলের কর্মী
কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য চেয়ে রিট
কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য চেয়ে রিট
এক নারীকে স্ত্রী দাবি করে থানায় দুই ভাইয়ের মারামারি-তুলকালাম, ভিডিও ভাইরাল
এক নারীকে স্ত্রী দাবি করে থানায় দুই ভাইয়ের মারামারি-তুলকালাম, ভিডিও ভাইরাল
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ