নিশ্চিত করলেন প্রেম, উসকে দিলেন বিয়ে গুঞ্জন!

বিনোদন ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৩, ১৭:০৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৯:২২

মার্কিন গায়িকা সেলেনা গোমেজের জীবনে প্রেম-সম্পর্ক একাধিকবার এসেছে। তবে জাস্টিন বিবারের সঙ্গে তার সম্পর্কের গল্প ছিল সবচেয়ে আলোচিত। যদিও সেই সম্পর্ক ভেঙে গেছে। বিবার বিয়ে করে নিয়েছেন হেইলি ব্যাল্ডউইনকে। আর সেলেনা ছিলেন একা। তবে সেই একা জীবনে ফের ভালোবাসার রঙ লেগেছে। আর এই সম্পর্ককে নিজের ‘জীবনের সেরা ঘটনা’ বলেও মনে করছেন সেলেনা গোমেজ।

কিছু দিন ধরেই সেলেনার প্রেম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তিনি নিজেই সেটার সত্যতা নিশ্চিত করলেন। মিউজিক প্রোডিউসার বেনি ব্লাঙ্কোর সঙ্গেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। তারা ২০১৫ সাল থেকে একসঙ্গে একাধিক গানে কাজ করেছেন।

সেলেনা ও ব্লাঙ্কোর প্রেম গুঞ্জন নিয়ে পোস্ট দেয় ‘পপফিকশনস’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ। সেখানে খোদ গায়িকা মন্তব্য করে বসেন, ‘ফ্যাক্টস’; অর্থাৎ যেটা রটেছে, সেটা স্রেফ গুঞ্জন নয়; সত্য।

শুধু তাই নয়, ভক্তদের মন্তব্যের জবাবে বেনি ব্লাঙ্কো সম্পর্কে সেলেনা বলেছেন, ‘সে আমার হৃদয়ের সবকিছু। এবং আমার জীবনে হওয়া সবচেয়ে ভালো ঘটনা এটা। আমার সঙ্গে ও এই পৃথিবীতে অন্য সবার চেয়ে ভালো আচরণ করেছে।’

এখানেই শেষ নয়, পরোক্ষভাবে পুরনো প্রেমিকের প্রসঙ্গ টেনে সেলেনা গোমেজ বলেছেন, ‘আমি যাদের সঙ্গে থেকেছি, সম্পর্কে জড়িয়েছি, সবার চেয়ে ও ভালো।’

ব্লাঙ্কোর সঙ্গে সেলেনা ও তার হাতে বিশেষ আংটি প্রেম গুঞ্জনে সিলমোহর দেওয়ার পর আরও একটি গুঞ্জন উসকে দিলেন সেলেনা গোমেজ। সেটা বাগদানের। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন গায়িকা। যেখানে দেখা যায়, তার হাতের অনামিকা আঙুলে একটি আংটি; যে আংটিতে রয়েছে ইংরেজি অক্ষর ‘বি’। অনেকেই মনে করছেন, এই ‘বি’ এসেছে বেনি ব্লাঙ্কোর নাম থেকে। তবে কি তারা বাগদান সেরে বিয়ের পথে হাঁটছেন? প্রশ্নটা ঘুরছে নেটিজেনদের মনে।

পিপল ম্যাগাজিনের একটি প্রতিবেদন থেকে জানা গেলো, গেলো শূন্য দশকের শেষ দিকে সংগীত প্রযোজক হিসেবে কাজ শুরু করেন বেনি ব্লাঙ্কো। বেশ কিছু হিট গান রয়েছে তার ঝুলিতে। তবে মূল শিল্পী হিসেবে ‘ইস্টসাইড’ গান দিয়ে ২০১৮ সালে অভিষেক হয় তার। এড শিরান, কেটি পেরি, ব্রিটনি স্পিয়ারস, রিয়ানার মতো তারকার সঙ্গেও কাজ করেছেন ব্লাঙ্কো।

/কেআই/
সম্পর্কিত
প্রেমে পড়লে কি সত্যিই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়?
প্রেমে পড়লে কি সত্যিই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়?
কেউ একটু হেসে কথা বললেই মনে হয় সে আপনার প্রেমে পড়েছে?
কেউ একটু হেসে কথা বললেই মনে হয় সে আপনার প্রেমে পড়েছে?
প্রেম-বিয়ের পর হত্যা করে লাশ গুম, গোয়ালঘরের মেঝে খুঁড়ে ৩১ দিন পর উদ্ধার
প্রেম-বিয়ের পর হত্যা করে লাশ গুম, গোয়ালঘরের মেঝে খুঁড়ে ৩১ দিন পর উদ্ধার
কুষ্টিয়ায় এসে বিয়ে করলেন চীনা যুবক, বললেন ‘স্ত্রীকে চীনে নিয়ে যেতে চাই’
কুষ্টিয়ায় এসে বিয়ে করলেন চীনা যুবক, বললেন ‘স্ত্রীকে চীনে নিয়ে যেতে চাই’
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?