নাচে-গানে আগুন ধরালেন হৃতিক-দীপিকা! (ভিডিও)

বিনোদন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৫

একেই বলে আগুন রসায়ন। যার আঁচ মিলেছে ‘ফাইটার’ ছবির প্রথম গানে। এতে হৃতিক-দীপিকা ডিসকো আবহে এমন ঝলক দেখালেন ডান্স ফ্লোরে, যা সত্যিই মুগ্ধকর।

কদিন আগেই মুক্তি পেয়েছে ‘পাঠান’-জয়ী নির্মাতা সিদ্ধার্থ আনন্দর ‘ফাইটার’ ছবির পাওয়ার প্যাক টিজার। অ্যাকশনে ভরপুর সেই টিজার দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। তারপরই স্বাদ বদলাতে মাসের মাঝামাঝি, শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে মুক্তি পেলো সিনেমার প্রথম গান ‘শের খুল গায়ে’। তাতে হৃতিক-দীপিকা যেন একে অপরকে টক্কর দিলেন গানের তালে।

‘শের খুল গায়ে’ গানটি গেয়েছেন বিশাল-শেখর, বেনি দয়াল ও শিল্পা রাও। গানটি লিখেছেন কুমার। সংগীত পরিচালনা করেছেন বিশাল-শেখর।

প্রথম থেকেই ‘ফাইটার’ ছবি নিয়ে দর্শক উৎসাহ ছিল তুঙ্গে। এক ফ্রেমে হৃতিক ও দীপিকার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমীরা। ‘ফাইটার’ ছবিতে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে দেখা যাবে হৃতিককে। অন্যদিকে, দীপিকার চরিত্রের নাম মিন্নি।

শোনা যাচ্ছে ‘ফাইটার’ হলো বলিউডের প্রথম সিনেমা, যেখানে অ্যাকশনের দৃশ্য মাঝ আকাশে শুট হয়েছে। ভরপুর অ্যাকশনে ভরা এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার প্রমুখ। 

২০২৪ সালের ২৬ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তির কথা রয়েছে ‘ফাইটার’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক