নানা জল্পনা-কল্পনা আর কুইজ প্রতিযোগিতা পেরিয়ে নাম-ঠিকানাসহ প্রকাশ পেলো বিশেষ গান ‘ভুল করো না’।
চলতি বছর এপ্রিলে গানবাংলা ও চ্যানেল আই যৌথ উদ্যোগে কুইজ ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্রকাশ করে গানটির লিরিক্যাল ভিডিও। এতে শ্রোতাদের উদ্দেশে ছুড়ে দেওয়া হয় প্রশ্ন- এটি কার গান, কোন লেবেল থেকে আসছে, সুরকার-গীতিকার ও সংগীত পরিচালকই বা কে?
অবশেষে টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ হলো সেই গান। তাতে জানা গেলো, কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সজল।
গানটি প্রসঙ্গে সজল বলেন, ‘নতুন গান প্রকাশ আনন্দের, কিন্তু যদি গানটি হয় আমার গুরু তাপস ভাইয়ের কথা-সুরে তাহলে তো কথাই নেই। অনেক গান করেছি, কিন্তু আমার দৃষ্টিতে এটা আমার জীবনের সেরা গান। কৃতজ্ঞতা জানাবো তাপস ভাইর প্রতি, তিনি আমাকে দিয়ে গান গাওয়ানোর যোগ্য মনে করেছেন।’
এদিকে টিএম রেকর্ডস কর্তা কৌশিক হোসেন তাপস জানান, গানটিকে ঘিরে কুইজ ক্যাম্পেইনে সাড়া দিয়েছিলেন ১০ হাজারের বেশি মানুষ। সঠিক উত্তর দিতে পেরেছিলেন সাত শতাধিক। তাদের মধ্য থেকে বাছাই করে শিগগিরই একজন সঠিক উত্তরদাতাকে দেওয়া হবে লাখ টাকা পুরস্কার।
বলা দরকার, বাংলা গানকে বিশ্বমানে উপস্থাপনের লক্ষ্যে ২০২১ সালের ১২ ডিসেম্বর যাত্রা করে টিএম রেকর্ডস। এরপর থেকে ধারাবাহিকভাবে গানচিত্র প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি।
ভুল করো না:








