প্রথম ছবিতে বাবা পরে প্রেমিক!

বিনোদন রিপোর্ট
০২ মার্চ ২০১৬, ১৬:৪৮আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৪:২৬

ফেরদৌস-রুবিনা নায়ক ফেরদৌস এখন ব্যস্ত তার দুটি ছবির কাজ নিয়ে। একটি হলো ‘পোস্টমাস্টার ৭১’, যার দৃশ্যধারণ প্রায় শেষ। শিগগির সম্পদনার টেবিলে যাবে সেটা।
আর অপর ছবি ‘মেঘ কন্যা’ এটির দৃশ্যধারণ এখন চলছে। এ দুটি ছবিতেই কাজ করেছেন নতুন নায়িকা নিঝুম রুবিনা।
তবে মজার বিষয় হচ্ছে, অভিনয়শিল্পী একই হলেও প্রথম ছবিতে ফেরদৌস হয়েছেন রুবিনার বাবা! আর পরের ছবিতে তারা প্রেমিক-প্রেমিকা!
দুটি ভিন্ন পাণ্ডুলিপির প্রয়োজনেই এমনভাবে পাশাপাশি সময়ে আসছেন তারা।
তবে কেমন করছে নতুন এ নায়িকা?
ফেরদৌস বললেন, ‘সে খুব ভালো কাজ করে। এখন আমরা ‘মেঘ কন্যা’র কাজ করছি। আশা করি, দর্শকরা বেশ ভালোভাবে নেবেন।’
জানা গেল, মাত্রই বান্দরবান অংশে গানের দৃশ্যধারণে অংশ নিয়েছেন তারা। গত ২০ ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহের দৃশ্যধারণ সেখানে হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন মিনহাজ অভি। ‘মেঘ কন্যা’ ছবির গানের দৃশ্যে ফেরদৌস ও রুবিনা
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প