চা বাগানে ঘুরতে গিয়ে শুটিং, এলো সেই গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৪, ১৩:৫৪আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৩:৫৭

বিষয়টা রথ দেখতে গিয়ে কলা বেচার মতো! পরিকল্পনা ছিল, ঘুরতে যাবেন। কিন্তু গিয়ে ঘোরার সঙ্গে সেরে নিলেন গানের চিত্রায়ন। এমনটা ঘটেছে তরুণ গায়ক মাহতিম শাকিবের নতুন গান ‘তোকে ছাড়া বোঝে নারে মন’র ক্ষেত্রে।

নতুন বছর উপলক্ষে গানটি প্রকাশ হয়েছে বাংলা এক্সপ্রেস স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীতায়োজনে মেরাজ তুষার।

গানচিত্রটির প্রযোজক পারভেজ চৌধুরী বললেন, ‘অনেকদিন ধরে পরিকল্পনা করছিলাম চা বাগানে ঘুরতে যাওয়ার। তখন ওয়াহিদ বিন চৌধুরী (ভিডিওটির নির্মাতা) প্রস্তাব রাখলেন, শুধু ভ্রমণ না করে এর পাশাপাশি একটা গানের শুটিং করে ফেলা যায়। সেখান থেকে মাহতিম শাকিবের গানটি বাছাই করি। এরপর যথারীতি ঘুরতে গিয়ে শুটিং।’

গায়ক মাহতিম শাকিব শ্রীমঙ্গলের অপূর্ব লোকেশনে ধারণ করা এ গানের ভিডিওতে মডেল হয়েছেন ঋতি ও সৌরভ ফার্সি। সোহাগ খানের চিত্রায়নে ভিডিওর সম্পাদনা ও কালারে ছিলেন রাকিব আহমেদ। প্রযোজনায় সাইফুল আলম চৌধুরী।

গানটি উপভোগ করুন এখানে:  

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান