শাকিবের মুখোমুখি আদর!

বিনোদন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৪, ১৭:০২আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৮:২০

এ প্রজন্মের নায়ক আদর আজাদ। অল্প দিনের ক্যারিয়ার। তবে যে কয়টি ছবি করেছেন, তাতে আঁচ করা যায়, নিজেকে তিনি অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। সেই চেষ্টায় নতুন প্রজেক্ট ‘লীলা’। নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) যেটার ঝলক এলো সামনে।

১ মিনিট ২২ সেকেন্ডের ওই এনাউন্সমেন্ট টিজার সাজানো হয়েছে অ্যাকশনকে প্রাধান্য দিয়ে। চিত্রায়ণের সঙ্গে সাউন্ড ডিজাইনও করা হয়েছে সেই মোতাবেক। যেটা দেখে দর্শকদের অনেকেই ছবিটি নিয়ে আগ্রহ প্রকাশ করছেন।

টিজারেই জানানো হয়েছে, আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘লীলা’। যদিও মাস খানেক আগেই এই উৎসবে ছবি মুক্তির ঘোষণা দিয়েছেন শাকিব খান। ‘তুফান’ নামের সেই ছবি পরিচালনা করছেন রায়হান রাফী। প্রযোজনায় চরকি। আপাতত ছবির লোকেশন খোঁজায় ব্যস্ত নির্মাতা। কথা-কাজে ঠিক থাকলে, কোরবানির ঈদে অ্যাকশন ধাঁচের দুই ছবি নিয়ে মুখোমুখি হবেন শাকিব ও আদর।

‘লীলা’ নির্মাণ করছেন আলোক হাসান। এতে আদর আজাদের বিপরীতে কাকে দেখা যাবে, তা নিশ্চিত করা হয়নি এখনও। তবে শিগগিরই সে তথ্য প্রকাশ্যে আনা হবে বলে জানিয়েছেন পরিচালক। 

‘লীলা’ ঝলকে আদর ছবিটি নিয়ে আদর আজাদ বলেন, ‘এই সিনেমার অ্যাকশনে দর্শক নতুন কিছু পাবেন। টিজারে সেটার কিছুটা আভাস দেওয়া হয়েছে। আমি বরাবরই চেষ্টা করছি ভিন্নভাবে উপস্থিত হতে। আশা করছি ছবিটি দর্শকের ভালো লাগবে।’

পরিচালক আলোক হাসানের ভাষ্য, “গল্পটি দুই বছর মাথায় নিয়ে ঘুরছি। এটি আমার নির্মিত প্রথম সিনেমা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে আদর আজাদকে নিয়ে ‘নাকফুল’ বানিয়েছি। সেটি আগামী ভালোবাসা দিবসে মুক্তি পেতে পারে।”

নির্মাতা জানিয়েছেন, আগামী মার্চ মাসে শুরু হবে ‘লীলা’র শুটিং। এরপর ঈদুল আজহায় মুক্তি পাবে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। টাইগার মিডিয়া নিবেদিত ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছে তমালিকা আকরাম।

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ