বার্মিংহামে সৃষ্টি হলো ‘সোলস’র গান!

বিনোদন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৪, ১৭:০২আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৮:১৯

ব্যান্ডটি বাংলাদেশের। আরও স্পষ্ট করে বললে, দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড। যেটার বয়স পেরিয়েছে অর্ধ শতক! সেই ‘সোলস’র গান কিনা সৃষ্টি হলো দূর যুক্তরাজ্যের বার্মিংহামে!

ঘটনার বিস্তারিত জানা যাক। ৫০ বছর পূর্তি উপলক্ষে গত বছর যুক্তরাজ্য সফরে গিয়েছিল ব্যান্ড ‘সোলস’। সেখানেই সাক্ষাৎ হয় গীতিকবি শেখ রানার সঙ্গে। কথায় কথায় নতুন গানের প্রসঙ্গ ওঠে। আর তৈরি হয় ‘নতুন শহর’ শিরোনামের একটি গান।

গানটি দেশে ফিরে নিজেদের স্টুডিওতে রেকর্ডিং করতে পারতেন ‘সোলস’ সদস্যরা। কিন্তু না, ভিন্ন নজির গড়তে বার্মিংহামে বসেই এর কাজ শেষ করেন তারা। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি তরুণ হিপহপ শিল্পী তৌফিক আহমেদের সুবাদে একটি স্টুডিও ভাড়া করে সেখানেই গানের রেকর্ডিং হয়। গানে র‌্যাপও গেয়েছেন তিনি। মঙ্গলবার (২ জানুয়ারি) নতুন বছর উপলক্ষে সেই গান এলো অন্তর্জালে।

নিজের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘সোলস’র মূল স্বর পার্থ বড়ুয়া। তিনি বললেন, “আমরা বলেছিলাম পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ৫০টি গান প্রকাশ করবো। সেই ধারাবাহিকতায় ‘নতুন শহর’ গানটি প্রকাশ করেছি। এটি এক দিনের সিদ্ধান্তে বানানো গান। বিদেশে বসে প্রফেশনাল স্টুডিওতে গান রেকর্ডিং করা; এটা আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।’

শুধু অডিও নয়, এ গানের ভিডিও পর্যন্ত ধারণ করা হয়েছে বার্মিংহামে। ফলে এটিকে বলা যায় বার্মিংহাম থেকে আসা ঢাকার গান! শহরটির ‘বি দ্য সাউন্ড স্টুডিও’তে এর রেকর্ডিং হয়েছে। ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন জেনিস ক্রাউকলিস। গানটির সার্বিক সহযোগিতায় ছিলেন টিএন্ডটি কনসালটেন্সির কর্ণধার ইফতেখার।

প্রসঙ্গত, ‘সোলস’র ৫০ বছর পূর্তি উপলক্ষে এর আগে আরও সাতটি গান প্রকাশ হয়েছে। সেগুলো হলো- ‘কিতা ভাইসাব’, ‘রিক্সা’, ‘যদি দেখো’, ‘হাওয়াই মিঠাই’, ‘সাগরের প্রান্তরে’, ‘বন্ধ হয়ে গেছে’ ও ‘যত প্রেম’।

গানের লিংক:

/কেআই/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
সৌলস ব্যান্ডের শ্রদ্ধাঞ্জলি, পার্থ বড়ুয়ার কণ্ঠে রবীন্দ্রনাথের গান
সৌলস ব্যান্ডের শ্রদ্ধাঞ্জলি, পার্থ বড়ুয়ার কণ্ঠে রবীন্দ্রনাথের গান
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান