ফ্রান্সের উৎসবে বিচারক ফারুকী

বিনোদন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৪, ১৪:৪১আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৭:৫৮

নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উজ্জ্বলতম প্রতিনিধি মোস্তফা সরয়ার ফারুকী। বিশ্বের বিভিন্ন দেশের উৎসবে তার সিনেমা অংশ নিয়েছে, প্রশংসা আর পুরস্কারও জিতেছে। এছাড়া তিনি নিজেও একাধিক উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছেন।

সেই ধারাবাহিকতায় এবার তিনি বিচারক হলেন ফ্রান্সের একটি উৎসবে। যেটার নাম ‘ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমা’। এটি তিন দশক ধরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে ফ্রান্সে। উৎসবটি মূলত এশিয়ার চলচ্চিত্রকে ঘিরেই হয়ে থাকে।

আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভেসুল উৎসবের ৩০তম আসর। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবে বাংলাদেশি নির্মাতা হিসেবে জুরি বোর্ডে জায়গা পেলেন মোস্তফা সরয়ার ফারুকী। আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র দেখে বিচার-বিশ্লেষণ করবেন তিনি।

এই জুরি বোর্ডের সভাপতি হিসেবে আছেন ইরানি নির্মাতা মোহসেন মখমলবাফ। এছাড়া অন্য দুই সদস্য হিসেবে রয়েছেন তাইওয়ানের চলচ্চিত্রকার জিরো চৌ ও জাপানের অভিনেতা শজেন। সোমবার (৮ জানুয়ারি) একটি সোশ্যাল বার্তার মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।

জুরি বোর্ডের সভাপতি ও বাকি দুই সদস্য এদিকে আন্তর্জাতিক এই উৎসবের জুরি হতে পেরে উচ্ছ্বসিত ফারুকী। বললেন, ‘এই বছরের জুরি বোর্ডের সদস্য হতে পেরে সম্মানিত বোধ করছি; যেখানে প্রেসিডেন্ট হিসেবে আছেন মোহসেন ভাই।’

ভেসুল উৎসবে এর আগেও অংশ নিয়েছেন ফারুকী। তার নির্মিত ‘শনিবার বিকেল’, ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিগুলো এই উৎসবে পুরস্কারও জিতেছিল। সেই হিসেবে উৎসবটির আবহাওয়া-আঙিনা সবই তার নখদর্পণে।

প্রসঙ্গত, ফারুকী নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এটি নিজের জীবনের ঘটনাপ্রবাহের নির্যাস থেকেই বানিয়েছেন। স্ত্রী-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে অভিনয়েও আছেন তিনি। গত ৩০ নভেম্বর ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে।

/কেআই/
সম্পর্কিত
কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী  কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প