অমির সঙ্গে ‘মাতাল’ আঁচল (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৪, ১৩:৩৮আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১৯:২০

ঢাকাই সিনেমার উজ্জ্বল মুখ ছিলেন আঁচল। ‘ভুল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয়। এরপর ‘জটিল প্রেম’ দিয়ে নজর কাড়েন এবং ‘সুলতানা বিবিয়ানা’র মাধ্যমে প্রশংসিত হন। এরপরও তার অভিনীত বেশ কিছু সিনেমা দর্শকপ্রিয় হয়। যদিও ধারাবাহিকতা রক্ষা করতে ব্যর্থ হন, ব্যক্তিগত নানাবিধ জটিলতায়।

তবে সম্প্রতি আবারও কাজে ফিরেছেন, ঘোষণা দিয়েছেন ঘর-সংসারের। স্বামী সৈয়দ অমি। পেশায় গায়ক। সেই অমির নতুন গানচিত্র ‘মাতাল’-এর নায়িকা হয়ে ভালোই নজর কাড়লেন স্ত্রী আঁচল।

আঁচল ও অমি যাতে ভিন্ন লুকে দেখা গেছে অমি ও আঁচলকে। সালাহউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন সৈয়দ অমি নিজেই আর সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। কক্সবাজারের শুঁটকি পল্লিতে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। অমি-আঁচাল ছাড়াও ভিডিওতে আছেন সীমান্ত। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সৈয়দ অমি নামের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি মুক্তি পেয়েছে।

‘মাতাল’ প্রসঙ্গে আঁচল বলেন, ‘দক্ষিণের আদলে ভিডিওটি নির্মিত হয়েছে। এতে দর্শক সিনেমার স্বাদ পাবে। এরকম মিউজিক ভিডিও খুব কমই হয়। গানটি প্রকাশের পর অনেকেই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।’

আঁচল ও অমি এ প্রজন্মের সংগীতশিল্পী সৈয়দ অমি। ইতোমধ্যে ফোক ও আধুনিক ঘরানার গান করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। নিয়মিত প্লেব্যাক করছেন। নতুন গানটি নিয়ে অমি বলেন, ‘এটি আমার অনেক পছন্দের একটি গান। গানের সঙ্গে মিল রেখে অসাধারণ একটি গল্প তৈরি করে ভিডিওটি নির্মিত হয়েছে। শুঁটকি পল্লিতে এর আগে মিউজিক ভিডিও নির্মিত হয়নি বলেই জানি। ভিডিওতে আমাকে ভিন্নভাবে দেখা গেছে। এমন লুকে আগে দেখা যায়নি। আশা করি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

বর্তমানে আঁচল অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘কর্পোরেট’, ‘চিৎকার’, ‘আয়না’, ‘কাজের ছেলে’, ‘যমজ ভূতের গল্প’, ‘চাঁদনী’ ও ‘এক পশলা বৃষ্টি’ সিনেমাগুলো। চলতি বছরই সিনেমাগুলো মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও তার হাতে রয়েছে নতুন কয়েকটি সিনেমার কাজ।

মাতাল:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান