১২ মাসে পুলকের লক্ষ্য ২১ গান, এলো প্রথমটি

বিনোদন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৪, ১৬:৩৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৮:৪৭

অডিও প্রযোজনা প্রায় বন্ধের প্রান্তে। ফলে নতুন যা গান প্রকাশ্যে আসে, তার অধিকাংশই শিল্পীদের নিজ উদ্যোগে। এ কারণে অনেক শিল্পীই নতুন গান করা থেকে বিরত রয়েছেন। আর এমন বৈরী সময়ে একটি-দুটি নয়, পাক্কা ১০০ গানের প্রজেক্ট হাতে নিয়েছেন সংগীতশিল্পী পুলক অধিকারী! 

চমকপ্রদ এ খবর মঙ্গলবার (১৬ জানুয়ারি) বাংলা ট্রিবিউনকে দিলেন তিনি। পুলক জানান, আগামী ২০২৬ সালের মধ্যেই তিনি নিজের চ্যানেলে মৌলিক ১০০টি গান উন্মুক্ত করবেন। ইতোমধ্যে বেশ কয়েকটি গান ছেড়েছেনও।

পুলক অধিকারী বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠানগুলো শিল্পীদের যথাযথ পারিশ্রমিক দেয় না। আবার রয়্যালটির লেনদেনও স্বচ্ছ না। তাই সিদ্ধান্ত নিয়েছি, সিনেমা বা ফরমায়েশি গানের বাইরে আমার নিজস্ব গানগুলো নিজের চ্যানেলেই ছাড়বো। লক্ষ্য আছে, এ বছর ২১টি গান প্রকাশ করার। তার মধ্যে একটি প্রকাশ করলাম মাত্রই।’

গানের দৃশ্যে সুমাইয়া ও পুলক ২০২৪-এ প্রকাশিত পুলকের প্রথম গানটির নাম ‘ডুবেছি প্রেমে’। রাকিব হাসান রাহুলের কথায় এর সুর-সংগীত করেছেন আহমেদ চপল। গানের ভিডিওতে অভিনয় করেছেন সুমাইয়া নুসরাত ও পুলক নিজেই। ভিডিও নির্মাণে শুভব্রত সরকার।  

গানের প্রতি নিজের সাধনা ও ভালোবাসার রেশ টেনে পুলক বলেন, ‘আমি টাকার জন্য কাউকে গান দেবো না। যেমন টাকার জন্য গান শেখাই না। যে’কজনকে আমি গান শেখাই, কারও কাছ থেকেই টাকা নেই না। তেমনি গানও আমি নিজের জন্য, আত্মিক শান্তির জন্যই করতে চাই।’  

গায়ক জানালেন, চলতি বছরের ২১ গানের মধ্যে ৯টি গান থাকবে তার পুরনো প্রকাশিত বিভিন্ন অ্যালবাম থেকে। আর ১২টি গান ‘ডুবেছি প্রেমে’র মতো একেবারে নতুন। 

ডুবেছি প্রেমে:

/কেআই/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক