হাসপাতালে নির্মাতা ফারুকী, অবস্থা স্থিতিশীল

বিনোদন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৪, ১৩:০২আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৯:০০

গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই মুহূর্তে তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ১টার দিকে খবরটি জানান তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

তিনি বলেছেন, ‘সন্ধ্যা  থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বললো সিটিস্ক্যান করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া তিশার পোস্টটি  দেখার পর থেকে উৎকণ্ঠায় রয়েছেন ফারুকীর ভক্ত, সতীর্থরা। এখন তার কী অবস্থা? সেই খবর জানা গেলো লেখক আনিসুল হকের কাছ থেকে। তিনি মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে বললেন, ‘মোস্তফা সরয়ার ফারুকীর অবস্থা স্থিতিশীল। আস্তে আস্তে সেরে উঠবেন বলে ডাক্তার আশা করছেন। ইন্টারভেনশন (অস্ত্রোপচার) লাগবে না বলেই ডাক্তার এখন আশা করছেন। দোয়া করবেন।’

এদিকে তিশা জানিয়েছেন, চিকিৎসক আপাতত ফারুকীকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। এরপর ব্রেনের একটি সিটিস্ক্যান করার মাধ্যমে পরবর্তী অবস্থা জানা যাবে।

উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকীকে বলা হয় আন্তর্জাতিক অঙ্গনে দেশি সিনেমার উজ্জ্বলতম পোস্টার। তার হাত ধরেই বিদেশের উৎসব-আয়োজনগুলোতে দেশের সিনেমার অংশগ্রহণ নতুন মাত্রা পেয়েছে। এছাড়া নির্মাণে তিনি বরাবরই মুন্সিয়ানা দেখিয়েছেন, মুগ্ধ করেছেন দর্শককে।

ফারুকীর নির্মিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’, ‘শনিবার বিকেল’ ইত্যাদি। এর বাইরে নাটকেও তিনি অনন্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী  কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প