দুই নায়িকা নিয়ে পাঁচ বছর পর আরজুর ফেরা

বিনোদন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৪, ১৪:২২আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ২১:২৩

ঢালিউডের তরুণ নায়ক কায়েস আরজু। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে সম্ভাবনার প্রদীপ জ্বালিয়েছেন। সবশেষ তাকে বড় পর্দায় দেখা গেছে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। সে সময় মুক্তি পায় তার অভিনীত ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’। যেখানে আরজুর নায়িকা পরীমণি।

এরপর করোনা মহামারিসহ বিভিন্ন জটিলতায় গত পাঁচ বছরে আরজুর কোনও সিনেমা মুক্তি পায়নি। সেই বিরতি ভাঙছে ২৬ জানুয়ারি। এদিন মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘রুখে দাঁড়াও’। যেখানে একসঙ্গে দুই নায়িকা নিয়ে হাজির হচ্ছেন তিনি। খবরটি নায়ক নিজেই নিশ্চিত করেছেন।

ছবিটি পরিচালনা করেছেন সুকুমার চন্দ্র দাশ। এর কাহিনি, চিত্রনাট্য ও গান রচনা করেছেন দেবাশীষ সরকার। প্রযোজনায় মোহনা মুভিজ।

সামাজিক ও প্রেমের গল্পে নির্মিত সিনেমাটি নিয়ে কায়েস আরজু বলেন, ‘এটা আমাদের মাটির গল্প, কৃষ্টি কালচারের গল্প ও আমাদের প্রাত্যহিক জীবনে, পরিবারে ও সমাজে ঘটে যাওয়া গল্প। তাই সিনেমাটি সব শ্রেণির দর্শকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

কায়েস আরজু ‘রুখে দাঁড়াও’ ছবিতে কায়েস আরজুর সঙ্গে আছেন তানহা তাসনিয়া ও আঁখি চৌধুরী। এছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আশিক, নাদের চৌধুরী, সুব্রত, গাংগুয়া প্রমুখ।

এদিকে কায়েস আরজুর ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। এর মধ্যে মুক্তির প্রতীক্ষায় রয়েছে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’, মেহেদী হাসানের ‘আগুনে পোড়া কান্না’, মির্জা সাখাওয়াত হোসেনের ‘অপুর বসন্ত’সহ প্রায় আটটি চলচ্চিত্র। আগামী মাসে আরও দুটি সিনেমার শুটিং শুরু করবেন বলেও জানালেন এই নায়ক।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প