ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 

খুলনা অঞ্চলের প্রতিনিধিত্ব করছে ‘নোনা পানি’

বিনোদন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৪, ০০:০৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৭:০৯

চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে খুলনা অঞ্চলের প্রতিনিধিত্ব করছে সৈয়দা নিগার বানুর চলচ্চিত্র ‘নোনা পানি’। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এই উৎসবে ‘বাংলাদেশ প্যানোরমা’ বিভাগে চলচ্চিত্রটির বাংলাদেশ প্রিমিয়ার হতে যাচ্ছে।

২৬ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে দেখানো হবে ছবিটি।

বাংলাদেশের খুলনা অঞ্চলের প্রান্তিক মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নোনা পানি’। বেঙ্গল ক্রিয়েশনস লিঃ প্রযোজিত ও সৈয়দা নিগার বানু পরিচালিত চলচ্চিত্রটি বাংলাদেশের খুলনা তথা দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে, যাদের গল্প সিনেমায় তেমন ভাবে উঠে আসে না।

সৈয়দা নিগার বানু বলেন, ‘এটা খুবই আনন্দের যে, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে চলচ্চিত্রটির বাংলাদেশ প্রিমিয়ার হচ্ছে। আমরা আশা করছি, বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন নোনা পানি অঞ্চলের সাধারণ মানুষের না-বলা গল্পটি বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবে এই উৎসব।’

সৈয়দা নিগার বানু আইলার শিকার রোম্বা একজন স্বামী পরিত্যক্তা। জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে সে তার ছোট ছেলে সোহাগকে নিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় অভিবাসিত হয়েছে বটখালি গ্রামে। তার পেশা নদী থেকে চিংড়ির রেণু সংগ্রহ করা।

সিনেমার আরেকটি চরিত্রের নাম দশপাই। সে নারী না পুরুষ তাই নিয়ে ধন্ধ কাটে না গ্রামের মানুষের। গ্রামের মেয়েদের নাক কান ফুটিয়ে জীবন নির্বাহ করা দশপাইয়ের মুক্ত পৃথিবী হলো একটি রেডিও। রেডিওতে মগ্ন নানান ভাষা ও সুরের মাধ্যমে এই চরিত্রটি পৃথিবীর সাথে সখ্যতা গড়ে তোলে।

অন্যদিকে যাত্রাদলের কৃষ্ণা যার একটি সুরেলা কণ্ঠ থাকলেও তার শরীরটা মোটেও আকর্ষণীয় নয়। তাই পুশআপ ব্রা পরে একসময় নায়িকা হয়ে ওঠে সে। কিন্তু টিঁকে থাকার লড়াইয়ে জয় পরাজয়ের মুখোমুখি হয়।

আবুল খায়ের প্রযোজিত ‘নোনা পানি’ চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন নেহাল কোরেশী, সম্পাদনা করেছেন ইকবাল কবীর জুয়েল, সঙ্গীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু এবং অভিনয় করেছেন বিলকিস বানু, রাকিবুল হক রিপন, জয়িতা মহলানবিশ, রুবল লোদী, জয়ন্ত চট্টোপাধ্যায়, বীণা মজুমদার, সুকান্ত সরকার প্রমুখ। 

সিনেমার ব্যাপ্তি ২ ঘণ্টা ৫ মিনিট।

ছবিটির আরেকটি স্থিরচিত্র বলা দরকার, সম্প্রতি ভারতের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং শ্রীলঙ্কার জাফনা আন্তর্জাতিক সিনেমা উৎসবে প্রদর্শিত, প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে ‘নোনা পানি’।

২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ২০ জানুয়ারি। পর্দা নামবে ২৮ জানুয়ারি। 

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প