একসঙ্গে একঝাঁক নতুন মুখ

বিনোদন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৪, ১৩:৫৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ২০:৩০

পুরনোদের জনপ্রিয়তা আর রাজনীতির চাপে মিডিয়ায় নতুনদের জায়গা পাওয়াটা বরাবরই কঠিন। তাও আবার সেটি যদি হয় একসঙ্গে একঝাঁক, তবে তো বিস্ময়ের বিষয়।

তেমনই বিস্ময়কর ঘটনা ঘটালো দীপ্ত টিভি। চ্যানেলটি একঝাঁক নতুন মুখ নিয়ে নির্মাণ করছে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। যাতে প্রতিষ্ঠিত কয়েকজন শিল্পীর পাশাপাশি গুরুত্বপূর্ণ সব চরিত্রে দেখা যাবে নতুন মুখদের। আর এই নতুন মুখ বের করা হয়েছে চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকায় অডিশনের মাধ্যমে। 

ধারাবাহিকটির পরিচালক গোলাম মুক্তাদির বলেন, ‘অভিনয় একটি দক্ষতা। নিয়মিত চর্চায় তা শিখতে ও ধরে রাখতে হয়। আমাদের ধারাবাহিকে আসা নতুন মুখেরা প্রায় সবাই থিয়েটারের সঙ্গে যুক্ত। তারা অভিনয় শিখেই এসেছে। এখন ক্যামেরার সঙ্গে তাদের বন্ধুত্ব করিয়ে ফেলাটাই আমাদের কাজ!’

তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান, শাহাদাত হোসেনের মতো অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনয় শিল্পীদের সঙ্গে ‘দেনা পাওনা’ ধারাবাহিকে যুক্ত হয়েছেন তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, সাজ্জাদ হোসেনসহ কিছু নতুন মুখ। 

দীপ্ত টেলিভিশনের হেড অব প্রোগ্রাম এজাজ উদ্দীন আহমেদ শান্ত জানান, ‘‘দীপ্ত টেলিভিশন প্রথম থেকেই নতুন শিল্পীদের সুযোগ দিয়ে আসছে। ইন্ডাস্ট্রি যখন তারকার পেছনে ছুটেছে, দীপ্ত টেলিভিশন তখন আনকোরা শিল্পীদের দিয়ে নির্মাণ করেছে ‘পালকী’, ‘অপরাজিতা’, ‘খুঁজে ফিরি তাকে’, ‘মান অভিমান’, ‘মাশরাফি জুনিয়র’র মতো দীর্ঘ ও সফল ধারাবাহিক। একই রকমভাবে ‘দেনা পাওনা’তেও দীপ্ত টেলিভিশন সুযোগ দিচ্ছে নতুনদের। আমরা আসলে এসব প্রজেক্টের মাধ্যমে সারা দেশের অভিনয় প্রতিভাকে একত্রিত করতে চাই।’’

দীপ্ত টেলিভিশনের নিজস্ব ফ্লোরে নিয়মিত শুটিং চলছে ‘দেনা পাওনা’র। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের অনুপ্রেরণায় নির্মিত এ দীর্ঘ ধারাবাহিকে দেখা যাবে বর্তমান সময়ের যৌতুকের ছদ্মরূপ। একই সঙ্গে তারুণ্যের প্রেম ও অর্থের অনর্থ-এর মূল উপজীব্য। 

দীর্ঘ ধারাবাহিকটির চিত্রনাট্য করছেন আহমেদ খান হীরক ও আফিফা মহসিনা অরণি। সংলাপ রচনা করছেন অলভী সরকার। প্রচার শুরু হবে শিগগিরই।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প