ছাদবারান্দায় খেয়াল উৎসব

বিনোদন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৪, ০০:০৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১২:৫৭

শোবিজ মহলের কম-বেশি সকলেরই চেনা জায়গা, চ্যানেল আইয়ের ছাদবারান্দা। যেখানে মাঝেমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে অন্যতম ও নিয়মিত আয়োজন খেয়াল উৎসব। যেটা হয়ে আসছে দীর্ঘ এক দশক ধরে।

আজ বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টায় শুরু হচ্ছে বাংলা খেয়াল উৎসবের ১১তম আসর। চলবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত। সোমবার (২৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্যসহ এবারের উৎসবের যাবতীয় বিষয় তুলে ধরেন আয়োজকরা।

মূলত এই খেয়াল উৎসবের সূচনা করেছিলেন সংগীতজ্ঞ আজাদ রহমান। তবে ২০২০ সালে তিনি মারা যান। এ কারণে উৎসবটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়। কিন্তু স্বস্তি ফেরায় আয়োজক প্রতিষ্ঠান চ্যানেল আই। তারা এটিকে জারি রেখেছে বরাবরের মতো।

এবারের আয়োজন নিয়ে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘দশ বছর পার করে এবার বাংলা খেয়াল উৎসব ১১ বছরে পা দিচ্ছে। আমরা প্রতিবছরই ভাষার মাস ফেব্রুয়ারিকে মাথায় রেখে এ আয়োজন করে থাকি, এবারও যার ব্যতিক্রম হচ্ছে না। প্রতিবারের মতো এবারের আয়োজনেও শতাধিক শিশু খেয়ালশিল্পীর পাশাপাশি খেয়াল ওস্তাদেরা অংশগ্রহণ করবেন।’

শাইখ সিরাজ মনে করেন, ‘বাংলা খেয়াল ঘিরে চ্যানেল আইয়ের এ আয়োজন ইতিমধ্যেই অনেকটা পরিচিতি পেয়েছে। যদিও এখনো এটি সর্বত্র না পৌঁছালেও আশা করি যে পৃষ্ঠপোষকতা জোরদার হলে এটি অনেকটাই এগিয়ে যাবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আজাদ রহমানের সহধর্মিনী ও সংগীতশিল্পী সেলিনা আজাদও। তিনি বলেছেন, ‘আপনারা জানেন, প্রয়াত সংগীতজ্ঞ আজাদ রহমান তার জীবনের একটি দীর্ঘ সময় এই বাংলা খেয়ালের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলা খেয়ালের একটি নব দিগন্তের সূচনা করেন। অনেক বাধা–বিপত্তির পরও তিনি তার এই কর্ম জীবনের শেষ অবধি লালন করেছেন।’

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প