মায়ের জন্যই বিয়ে করলেন প্রীতি!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ মার্চ ২০১৬, ১২:২৯আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৮:৪৬

প্রীতি জিনতাসব রকম লুকোছাপা সত্ত্বেও প্রীতি জিনতার বিয়ের খবর কারও কাছেই আর অজানা থাকলো না। গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে জেনে গুডইনাফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

এই বিয়ে নিয়ে নানা জল্পনা কল্পনার সঙ্গে একটি তথ্যও প্রকাশিত হয়েছে। আর তা হচ্ছে সময়ের একটু আগেই বিয়েটা সেরে ফেলেছেন প্রীতি! ডেক্কান ক্রনিক্যালে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা নিজেই জানান তিনি।

কারণটি কিন্তু মোটেও অস্বাভাবিক কিছু নয়। আর সব মায়ের মতো প্রীতির মা-ও মেয়ের বিয়ে নিয়ে উদ্বিগ্ন ছিলেন। মেয়ে বিয়ে করে থিতু হোক, এই ছিল তার চাওয়া। আর মায়ের ইচ্ছাকে সম্মান দিতে গিয়ে কথা দিয়েছিলেন প্রীতি, ২০১৬ সালের মধ্যেই বিয়েটা সেরে ফেলবেন তিনি। এ জন্যই একটু তাড়াহুড়ো করে সম্পন্ন করতে হলো শুভকাজটা।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।

/ইউআর/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প