এই বৈশাখেই ঢাকায় কারিনা ঝড়?

ওয়ালিউল মুক্তা
০৫ মার্চ ২০১৬, ০৮:৪৫আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৫:২০

সব কাজ সম্পন্ন। টিকিট কিনে দর্শকদের প্রস্তুতিও চূড়ান্ত। সরগরম সামাজিক ও গণমাধ্যম। কিন্তু উত্তপ্ত কড়াইয়ে যেন ধীর লয়ে জল ঢেলে দেয় একটি খবর- নিরাপত্তার কারণে স্থগিত কারিনার কনসার্ট!

কারিনা কাপুর খান। 'ক্লিন ঢাকা কনসার্ট উইদ বলিউড কুইন অ্যান্ড এ জে' শিরোনামের এ মেগা কনসার্টের আয়োজক অন্তর শোবিজ জানিয়েছিলেন শিগগির এটা নতুনভাবে আয়োজন করা হবে।

এবার জানা গেল, আগামী এপ্রিল মাসে এটি পুনরায় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর শোবিজ। সব ঠিক থাকলে এই বৈশাখেই (এপ্রিল) কারিনার নাচে ঝড় উঠবে ঢাকার মঞ্চে।

অন্তর শোবিজের প্রধান স্বপন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এপ্রিল মাস ধরে এগুচ্ছি। আশা করি, এবার আর সমস্যা হবে না।’

কারিনার সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা নিয়মিতই যোগাযোগ রাখছি। আসলে তিনি অনেক ব্যস্ত তারকা। হুট করে একটি তারিখ বের করা তার পক্ষে সম্ভব নয়। তিনি যে তারিখ দেবেন, সেটাতেই কনসার্ট করা হবে। আশা করি, সেটা এই বৈশাখেই হবে।’

এ কনসার্টে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক অনন্ত জলিলও থাকবেন। পুরনো তালিকা হিসেবে আরও যোগ দেওয়ার কথা ভারতীয় শিল্পী কণিকা কাপুর ও জাবেদ আলীর।

তবে এপ্রিলের কনসার্টে চূড়ান্তভাবে কারা থাকছেন, তা এখনই জানাতে পারেনি অন্তর শোবিজ।

কারিনা কাপুর খান। ১২ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকাকে পরিচ্ছন্ন করার সামাজিক আন্দোলনের অংশ হিসেবে দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হয়ে এই আয়োজনের উদ্যোগ নিয়েছিল অন্তর শোবিজ। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল উইকএন্ড। পরে নিরাপত্তার অজুহাতে কনসার্টটি বাতিল করে ঢাকার পুলিশ প্রশাসন।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প