মুহূর্তেই ‘হ্যাঁ’ বলে দিয়েছি: নিধি

বিনোদন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২০

২০১৭ সালে ‘মুন্না মাইকেল’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন নিধি আগারওয়াল। যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন টাইগার শ্রফ ও নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে। কিন্তু ছবিটি সাফল্য পায়নি। তাই নিজের ক্যারিয়ার পরখ করার জন্য নাম লেখান দক্ষিণী সিনেমায়। সেখানে তার ভাগ্য প্রসন্ন হয়, আর দারুণ সাফল্য মেলে।

কয়েক বছরের বিরতির পর আবারও হিন্দি সিনেমায় ফিরলেন নিধি। তবে বড় পর্দার জন্য নয়, ওটিটি দিয়েই তার এই প্রত্যাবর্তন। ছবির নাম ‘আকিদো: আ রিভেঞ্জ ড্রামা’। এটি নির্মাণ করেছেন অভিষেক জসওয়াল। প্রযোজনায় প্রেরণা আরোরা। এর মাধ্যমে ওটিটি জগতেও অভিষেক হচ্ছে নিধির।

নিধি আগারওয়াল ছবিটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলিউড হাঙ্গামাকে নিধি আগারওয়াল বললেন, “এত ভালো একটি চিত্রনাট্য যে নিজেকে ধরে রাখতে পারিনি আমি। এটা এমন একটি সিনেমা, যেটা আমি নিজেও দর্শক হিসেবে দেখতে পছন্দ করবো। তাই নির্মাতা প্রেরণা আরোরা যখন আমাকে কল করেছিলেন, আমি মুহূর্তেই ‘হ্যাঁ’ বলে দিয়েছি। সেই সঙ্গে বলেছিলাম, ছবিটির জন্য শিডিউল যেভাবেই হোক মিলিয়ে নেবো।’’

বলিউডে ফেরার মাধ্যমে এখন সমানতালে তিনটি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন নিধি; তেলুগু, তামিল ও হিন্দি। তার ভাষ্য, ‘আমি অপেক্ষায় ছিলাম এমন একটি গল্পের জন্য, যেটা নিজের খুব পছন্দ হবে। এটাকে তেমনই মনে হয়েছে।’ 

নিধি আগারওয়াল দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিধিকে আগামীতে দেখা যাবে দুটি বড় সিনেমায়। একটি পবন কল্যাণের সঙ্গে ‘হারি হারা ভিরা মাল্লু’, অন্যটি সুপারস্টার প্রভাসের সঙ্গে ‘রাজা সাব’। দুটি ছবিতেই মূল নায়িকার ভূমিকায় আছেন তিনি। 

এর আগে নিধিকে দক্ষিণের ‘ইসমার্ট শংকর’, ‘কালাগা থালাইভা’র মতো সফল ছবিতে দেখা গেছে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প