এবার শুভ নিজেই গাইলেন ‘মন পাড়ায়’

বিনোদন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৫

২০১৮ সালের মাঝামাঝিতে একটি গানচিত্র প্রকাশ হয় অন্তর্জালে। শিরোনাম ‘তোর মন পাড়ায়’। জিসান খান শুভর কথা ও সুরে গানটিতে কণ্ঠ দেন মাহদি সুলতান। রাতারাতি গানটি শ্রোতাপ্রিয়তা পায়। ইউটিউবে কেবল একটি চ্যানেলেই এ গানের ভিউ প্রায় দেড়শ’ মিলিয়ন!

ছয় বছর পর তৈরি হলো সেই গানের সিক্যুয়েল ‘মন পাড়ায় ২’। না, এবার অন্যের কণ্ঠে নয়, নিজের লেখা-সুরে শুভ নিজেই গাইলেন। সংগীতায়োজনে আদিব কবির। সান প্রোডাকশন হাউজ নামের চ্যানেল থেকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এটি প্রকাশ হয়েছে।

মজার ব্যাপার হলো, ‘মন পাড়ায় ২’ গানে আরও দুটি ভূমিকা পালন করেছেন শুভ। এর ভিডিও বানিয়েছেন, আবার তাতে অভিনয়ও করেছেন! তার সঙ্গে আছেন অলঙ্কার চৌধুরী। সিলেটের মনোরম চা বাগান অঞ্চলে ধারণ করা হয়েছে গানের ভিডিও।

জিসান খান শুভ ও অলঙ্কার চৌধুরী পুরো প্রজেক্টটি নিয়ে শুভ বললেন, “মন পাড়ায়’ গানটি শ্রোতাদের বিপুল ভালোবাসা পেয়েছিল। এর কৃতিত্ব আমার একার নয়, পুরো টিমের। তবে এবার মনে হলো, গানটির দ্বিতীয় কিস্তি আমি নিজেই গাই। চেষ্টা করেছি কথা-সুরের মাধুর্য ধরে রেখে নতুন একটি গান দিতে। আর এই গানের ভিডিও নির্মাণের মাধ্যমে প্রথমবার পরিচালনার কাজ করলাম। সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা হলো।’’

জিসান খান শুভর গাওয়া বেশ কয়েকটি গান অন্তর্জালে অসামান্য জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে ‘তোর মনের পিঞ্জিরায়’ (১৯৭ মিলিয়ন), ‘ভুলিনি তোমায়’ (১০৮ মিলিয়ন), ‘বিষের ছুরি’ (৭০ মিলিয়ন), ‘এক সুন্দরী মাইয়া’ (১০১ মিলিয়ন) উল্লেখযোগ্য।

উল্লেখ্য, ‘তোর মন পাড়ায়’ গানের সংগীত পরিচালনা করেছিলেন অয়ন চাকলাদার। সেই গানচিত্রে মডেল হয়েছিলেন রাসেল খান ও শাকিলা পারভীন। 

মন পাড়ায় ২: 

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প