‘পঞ্চায়েত ২’ অভিনেত্রী বললেন, ‘আমি বেঁচে আছি’

বিনোদন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৯

সড়ক দুর্ঘটনায় দর্শকনন্দিত ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’র দ্বিতীয় সিজনের অভিনেত্রী আঁচল তিওয়ারিসহ ৯ জনের প্রাণহানি ঘটেছে; এমন একটি খবর মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশ হয় ভারতীয় গণমাধ্যমগুলোতে। কিন্তু এক দিন পরই আঁচল নিজেই বললেন, ‘আমি বেঁচে আছি!’

দুর্ঘটনা, মৃত্যুর মতো বিষয়টি কি তাহলে ভিত্তিহীন? না, ঘটনা সত্য। তবে সেই দুর্ঘটনায় যে আঁচল তিওয়ারি মারা গেছেন, তিনি মূলত ভোজপুরী অভিনেত্রী। তার সঙ্গে ‘পঞ্চায়েত’ সিরিজের কোনও সংযোগ নেই। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন জীবিত আঁচল তিওয়ারি।

তিনি বললেন, “আপনারা খবর দেখেছেন যে, ‘পঞ্চায়েত’ অভিনেত্রী আঁচল তিওয়ারির মৃত্যু হয়েছে। তিনি অন্য কেউ, পঞ্চায়েতের আঁচল আপনাদের সামনে, একদম সুস্থ, নিরাপদ। গণমাধ্যমের প্রতি আমার আহ্বান, আপনারা খবর প্রকাশের আগে একটু খোঁজ নিন। আর ভোজপুরী সিনেমার সঙ্গেও আমার কোনও সম্পর্ক নেই। আমি হিন্দি সিনেমায় কাজ করি।”

‘পঞ্চায়েত ২’র দৃশ্যে আঁচল (ডানে) খবরটি ছড়ানোর পরই সোশ্যাল মিডিয়ায় নিজের জীবিত থাকার কথা জানান আঁচল তিওয়ারি। কিন্তু বিষয়টিকে কেউ কেউ পুনম পাণ্ডের ‘স্টান্টবাজি’র সঙ্গে তুলনা করছেন! কিছু দিন আগে বলিউডের বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে তার মৃত্যুর খবর ছড়িয়ে দেন। এক দিন পর নিজেই সামনে এসে জানান, তিনি বেঁচে আছেন।

এ প্রসঙ্গে আঁচল তিওয়ারির ভাষ্য, ‘এই ভিত্তিহীন খবরে আমার পরিবার, বন্ধুরাও অনেক মানসিক চাপের মধ্য দিয়ে গেছে। অথচ কিছু মানুষ আমাকে পুনম পাণ্ডের সঙ্গে তুলনা করছেন। আমি কোনও স্টান্টবাজি করেছি! এরকম কিছুই না। আমি কিছু করিনি, এটার সমস্ত দায় গণমাধ্যমের।’

বলা প্রয়োজন, গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিহারের কৈমুরে একটি সড়ক দুর্ঘটনার শিকার হন ভোজপুরি সিনেমার কয়েকজন উঠতি শিল্পী। এতে অভিনেত্রী আঁচল তিওয়ারি, গায়ক ছোটু পাণ্ডেসহ ৯ জনের প্রাণহানি ঘটে।

View this post on Instagram
 
A post shared by Anchal Tiwari (@anchalt555)

/কেআই/
সম্পর্কিত
বলিউডে ‘পেইড ট্রলিং’, তারকাদের ভাবমূর্তি নষ্টে খরচ হচ্ছে কোটি কোটি টাকা
বলিউডে ‘পেইড ট্রলিং’, তারকাদের ভাবমূর্তি নষ্টে খরচ হচ্ছে কোটি কোটি টাকা
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
বিনোদন বিভাগের সর্বশেষ
বলিউডে ‘পেইড ট্রলিং’, তারকাদের ভাবমূর্তি নষ্টে খরচ হচ্ছে কোটি কোটি টাকা
বলিউডে ‘পেইড ট্রলিং’, তারকাদের ভাবমূর্তি নষ্টে খরচ হচ্ছে কোটি কোটি টাকা
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক